Saturday, April 4, 2026

অমানবিক! নিজের বাড়িতে টানা ৩৬ বছর বন্দি যোগী রাজ্যের বাসিন্দা স্বপ্না

Date:

Share post:

জেলের কারাগার (Jail Custody) নয়, নিজের বাড়িতেই অন্ধকার ঘরে বন্দি (Captive) হয়ে কাটিয়েছেন টানা ৩৬ বছর। মানসিকভাবে তিনি সুস্থ (Mentally Ill) নন, এই অপরাধেই তাঁর নিজের বাবা ৩৬ বছর এভাবে শিকল পরিয়ে ঘরের এক কোণে বন্দি করে রেখেছিলেন। অবশেষে মুক্তি পেলেন বছর ৫৩-র স্বপ্না জৈন (Swapna Jain)। ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তর প্রদেশ (Uttar Pradesh)। ফিরোজাবাদের টুন্ডলার মহম্মদবাদ গ্রামের ঘটনা। ঘটনার কথা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। ঘটনার যথোপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

স্বপ্নার বয়স যখন ১৭ বছর সেই সময় থেকেই তাঁকে ঘরবন্দি করে রাখেন বাবা গিরীশ চন্দ। স্বপ্নাকে শুধুমাত্র দিনে দুবার খাবার দেওয়া হত। কিছুক্ষন পর আবার দরজা বন্ধ করে দেওয়া হত। এছাড়া জানালা দিয়ে জল ছিটিয়ে তাঁকে স্নান করানো হত বলে পুলিশ সূত্রে খবর। এভাবেই নরকযন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে স্বপ্নার এতগুলো বছর। সম্প্রতি স্বপ্নার বাবা মারা যান। স্থানীয়রা খবর দেন একটি স্বেচ্ছাসেবী সংস্থায় (Voluntary Organization)। তারপরই বন্দিদশা থেকে মুক্ত হন স্বপ্না।

স্বেচ্ছাসেবী সংগঠন সেবাভারতীর বরিষ্ঠ সদস্য নির্মলা সিং জানান, আমরা তাঁকে খুব খারাপ অবস্থায় পেয়েছি। তাঁর পরনে ছিল নোংরা জামাকাপড়। সারা গায়ে ময়লা ছিল। আমরা তাঁকে স্নান করিয়ে পরিষ্কার পোশাকও দিয়েছি। বর্তমানে আগ্রার একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে স্বপ্নার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...