Saturday, June 20, 2026

নয়া নজির রোনাল্ডোর, ক্লাব ফুটবলে ৭০০ গোল পূর্ণ করলেন CR7

Date:

Share post:

নতুন কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবলে ৭০০ গোল পূর্ণ করলেন তিনি। রবিবার ছিল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড সঙ্গে এভার্টনের ম‍্যাচ। সেই ম‍্যাচে এভার্টনকে ২-১ গোলে হারায় ম‍্যানইউ। ৪৪ মিনিটে গোল করেন রোনাল্ডো। এবং সেই সুবাদেই ক্লাব ফুটবলে ৭০০ গোলও পূর্ণ হয়ে গেল পর্তুগিজ তারকার। ম্যানইউ-র হয়ে আরেকটি গোল করেন অ‍্যান্টোনি ডস স্যান্টোস। এভার্টনের হয়ে গোল করেছেন ইয়োবি।

ম‍্যাচের পঞ্চম মিনিটে অ্যালেক্স ইয়োবির গোলে এগিয়ে যায় এভার্টন। এরপর ১৫ মিনিটে ইউনাইটেডের হয়ে গোল শোধ দিয়ে দেন অ্যান্টোনি। আর তারপর রোনাল্ডোর গোলে ম্যাচ জিতে ফেরে রেড ডেভিলস।

ম‍্যাচের ৪৪ মিনিটে ক্যাসেমিরোর পাসে দুরন্ত গোল করেন সিআর সেভেন। আর সেই গোলের সুবাদেই ক্লাব পর্যায়ে ৭০০তম গোলের অনন্য কৃতিত্ব গড়ে ফেলেন পর্তুগিজ মহাতারকা। তবে গোলের পর রোনাল্ডোর সেলিব্রেশন ছিল দেখার মত। সাধারণত লাফিয়ে সেলিব্রেশনে মাতেন রোনাল্ডো। কিন্তু এভার্টনের বিরুদ্ধে গোল করার পর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করেন তিনি, যেন বড়সড় একটি বোঝা নামল তার বুকের উপর দিয়ে।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়ে কী বললেন শ্রেয়স?

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...