Thursday, June 18, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়ে কী বললেন শ্রেয়স?

Date:

Share post:

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে সমতা ফেরায় শিখর ধাওয়ানরা। সিরিজ ১-১। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। ১১১ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি। ম‍্যাচের সেরাও হন শ্রেয়স। গুরুত্বপূর্ণ ম‍্যাচে এরকম একটা ইনিংস খেলতে পেরে উচ্ছসিত তিনি।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শ্রেয়স বলেন,” সত্যি বলতে আমি যখন ব্যাট করতে নেমেছিলেন, ভেবেছিলাম চালিয়ে খেলব। ঈশান কিষাণের সঙ্গে কথা বলি। ঠিক করি বল বুঝে খেলব। যেমন বল আসবে সেই অনুযায়ী খেলার সিদ্ধান্ত নেই আমরা। সেই ভাবে খেলেই জিতলাম। সত‍্যি বলতে কে বল করছে, সেই অনুযায়ী ব্যাট করি না। নিজের মতো খেলি। নেটে ব্যাট করার সময় নিজের খেলায় যে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করেছি তা নয়। ম্যাচেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টাই।”

সিরিজ এখনও পযর্ন্ত সমতায়। সিরিজ জয় করতে হলে শেষ ম‍্যাচ জিততে হবে টিম ইন্ডিয়াকে। সেই দিকেই তাকিয়ে শ্রেয়স। তিনি বলেন,” সোমবার আমরা দিল্লি যাব। মঙ্গলবার খেলতে নামতে হবে। দেখা যাক দলকে কী ভাবে চাঙ্গা রাখা যায়। আমরা জেতার জন‍্যই নামব।”

আরও পড়ুন:আজ মোহনবাগানের সামনে চেন্নাইয়ান এফসি

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...