Thursday, June 18, 2026

বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকজ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। সোমবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’, মুলায়ম সিং যাদবের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।বর্ষীয়ান নেতার মৃত্যুর খবর পেয়েই টুইট করে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: প্রয়াত উত্তরপ্রদেশের ‘নেতাজি’ মুলায়ম সিং যাদব
এদিক টুইটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকজ্ঞাপন করে লেখেন, “শ্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণ দেশের জন্য অপূরণীয় ক্ষতি। সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মানুষটির চিন্তাধারা ছিল অসাধারণ। ধরিত্রীর পুত্র মুলায়মজি ছিলেন মাটির মানুষ। সমস্ত রাজনৈতিক দলের মানুষ তাঁকে শ্রদ্ধা করেন। তাঁর পরিবার এবং পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”



অন্যিকে সোমবার টুইটে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করে লেখেন, “মুলায়ম সিং যাদবজী উত্তরপ্রদেশ তথা জাতীয় রাজনীতিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন। শক্তিশালী ভারত গড়তে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসাবেও কাজ করেছেন।”


Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...