Thursday, June 18, 2026

পেনড্রাইভের সূত্র ধরে দেশে জ*ঙ্গি সংগঠনের নতুন মডিউলের খোঁজ, তদন্তে এসটিএফ

Date:

Share post:

এক পেনড্রাইভের সূত্র ধরে ভারতীয় আ*ল কায়েদার নতুন মডিউলের সন্ধানে নামল লালবাজারে(LalBazar) গোয়েন্দারা। ওই পেনড্রাইভকে হাতিয়ার করেই জ*ঙ্গি সংগঠনে কীভাবে নিয়োগ পদ্ধতি চালানো হতো তা জানার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স(STF)। সম্প্রতি এই পেনড্রাইভ উদ্ধার হয়েছে জঙ্গি সংগঠনের সদস্য মালদহের হাসনত শেখের(Hasnat Sekh) বাড়ি থেকে। অভিযুক্তকে জেরা করে তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

গত মাসে উত্তরপ্রদেশের সাহারানপুরের মাণ্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় হাসনত শেখকে। এখানেই শিক্ষকতার নামে অভিযুক্ত আল কায়েদা বা ‘আকিস’-এর (AQIS) স্লিপার সেল চালাত বলে অভিযোগ। বাংলাদেশ থেকে এই দেশে চোরা পথে সীমান্ত পেরিয়ে যারা আশ্রয় নিত তাদের থাকার ব্যবস্থা করত এই স্লিপার সেল। হাসনত ও তার সঙ্গীরা তাদের থাকার জন্য ওই দুষ্কৃতীদের জাল পরিচয় পত্র তৈরি করে দিত। সম্প্রতি বাংলাদেশের এক জ*ঙ্গি সংগঠনের নেতা, ব্লগার খুনে অভিযুক্ত ফাঁসির আসামী ফয়জল আহমেদ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। বাংলাদেশের গোয়েন্দাদের কাছ থেকে একটি মোবাইল নম্বর পেয়ে এসটিএফের গোয়েন্দারা তদন্ত করতে শুরু করেন। জানা যায়, শহিদ মজুমদার নাম নিয়ে জাল ভারতীয় পরিচয় পত্র তৈরি করে ব্যাঙ্গালুরুতে আস্থানা গেড়েছিল ফয়জল। তাকে গ্রেফতার করে উঠে আসে হাসনতের নাম।

সম্প্রতি উত্তরপ্রদেশে তাকে গ্রেফতার করার পর জেরার মুখে হাসনত স্বীকার করে যে, বাড়িতে সে লুকিয়ে রেখেছে আকিস বা আল কায়েদার কার্যকলাপের বহু নথি, যেগুলি একটি পেন ড্রাইভেই বন্দি রয়েছে। সেগুলির সন্ধানে এসটিএফ আধিকারিকরা হানা দেন মালদহের কালিয়াচকে সুজাপুর এলাকার নাজিরপুর গ্রামে তার বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় ওই পেন ড্রাইভ। কোন রাজ‌্য থেকে কতজন যুবক ও তরুণকে ভারতীয় আল কায়েদা জঙ্গি সংগঠনে নিয়োগ করা হয়েছে, তাদের বাংলাদেশ বা দেশের বাইরে কোনও জায়গায় পাঠানো হয়েছে কি না, সেই তথ‌্য জানা চেষ্টা হচ্ছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...