Tuesday, April 7, 2026

২০১৪-১৭-র টেট উত্তীর্ণরা আবেদন করুন, এ বছরেই নিয়োগের চেষ্টা করব : পর্ষদ সভাপতি

Date:

Share post:

টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগে তৎপর রাজ্য। দায়িত্ব নেওয়ার পরেই এই বিষয়ে সচেষ্ট হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul)। দফায় দফায় TET পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন তিনি। মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “২০১৪-১৭-র টেট উত্তীর্ণরা আবেদন করুন। এবছরেই তাঁদের নিয়োগের চেষ্টা করব।“ শুধু তাই নয়, জানুয়ারি মাসে আবার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান পর্ষদ সভাপতি।

গৌতম পাল জানান, ২০১৪-র TET-এ ২০ লক্ষের বেশি পরীক্ষার্থীদের মধ্য থেকে ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জন উত্তীর্ণ হয়েছিলেন। ১.১৮ হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছেন নিয়োগের জন্য। ২০২০-২১-তে ১৬৫০০ শূন্যপদ ছিল। ১৩৬৮৫ জনকে নিয়োগ করতে বলা হয়েছিল। তার মধ্যে ১৩৫৬৪ জন চাকরিতে যোগ দেন।

একইসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা জানান পর্ষদ সভাপতি। তাঁর মতে, টেট পাশ করা মানে চাকরি করা- এটা ঠিক নয়। “২০১৪, ২০১৭ সালে টেট পাশ করেছি বলেই চাকরি পাব- সেটা ঠিক নয়। টেট যোগ্যতা মান পরীক্ষা।“

পর্ষদ সভাপতির অভিযোগ, টেট নিয়ে বিভিন্ন ভুল বার্তা ঘোরাফেরা করছে। এই সংক্রান্ত অনেক ইস্যু বিচারাধীন। ২০১৬ সালের rules অনুযায়ী নিয়োগ করা হবে। ২০১৪, ২০১৭ সালের সকল টেট উত্তীর্ণরা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তিনি সব গ্রুপের সঙ্গে কথা বলেছেন বলে জানান গৌতম পাল।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...