Monday, June 8, 2026

সিকিম-নেপালে ধস, প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গ: আটকে বহু পর্যটক

Date:

Share post:

প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গ। সিকিম (Sikkim), নেপালে (Nepal) ধস। লাগাতার বৃষ্টিতে পাহাড়ি নদীগুলি ফুলেফেঁপে উঠেছে। ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। ধসে বেহাল বাগরাকোট থেকে সিকিমগামী নির্মীয়মান ৭১৭ এ জাতীয় সড়ক। ধসের কারণে অফবিট পাহাড়ি পর্যটনকেন্দ্র ইয়েলবং-সহ চুইখিম, বরবট, নিমবঙের মত পাহাড়ি গ্রামগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে।

নেপালের লেটে, গোসা, দানা, মার্কা-সহ প্রায় ১৫টিরও বেশি জায়গায় প্রবল বৃষ্টির ফলে রাস্তায় ধস নেমেছে। ধসের কারণে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। এভারেস্ট (Everest) অভিযানে গিয়ে নেপালের বেস ক্যাম্প মান্থোলিতে আটকে পড়েছেন প্রায় ২ হাজার বিভিন্ন দেশের অভিযাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন রায়গঞ্জের বাসিন্দা গৌরশংকর মিত্র।


সোমবার আলিপুরদুয়ার ও ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে আলিপুরদুয়ারের কালজানি-সহ বিভিন্ন নদীতে জল বেড়েছে। আলিপুরদুয়ারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৬৫.২০ মিমি এবং হাসিমারাতে ৩৩ মিমি। আলিপুরদুয়ারের পুর এলাকায় কয়েকটি ওয়ার্ডে রাতের বৃষ্টিতে জলমগ্ন হলেও সকালে জল নেমে গিয়েছে ,তবে এই সমস্ত নদী সংলগ্ন এলাকাগুলির জন্য নৌকা মজুত রাখা হয়েছে বলে জানিয়েছে পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...