Tuesday, April 7, 2026

মহাসমারোহে বিগ বি-র জন্মদিন পালন মহানগরের ‘বচ্চন ধামে’

Date:

Share post:

বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনে নামে আস্ত একটি মন্দির। আছে এই কলকাতাতেই। আর সেখানেই মঙ্গলবার, দিনভর চলল প্রার্থনা-উৎসব পালন। কারণ এদিনই মন্দিরের আরোধ্য বিগ-বি-র জন্মদিন।

কলকাতার তিলজলায় ২০০১ সালে এই মন্দির তৈরি হয়। ২০১৭ সালে বসে মূর্তি। ওপরে কমলা ফলকে হলুদ রঙে লেখা ‘জয় শ্রী অমিতাভ’। প্রতিদিন সকাল ১০-১১ এবং বিকেলে ৫টা থেকে ৭টা দু’ঘণ্টা খোলা থাকে এই মন্দির। ভক্তরা এখানে এসে একটাই প্রার্থনা করেন, ‘একবার যেন দেখা পাই।’ মঙ্গলবার ‘দেবতার’ ৮০তম জন্মদিন পালন করা হল লেখানে। ভক্তরা এদিন তাই এলাহী আয়োজন করেছিলেন। সকাল সকাল উপস্থিত হন বিগ-বি-র ভক্তরা। মূর্তিতে মাল পরিয়ে কাটা হয় কেক। শুধু তাই নয়, ফ্যান ক্লাবের সদস্যরা ৮০জন পিছিয়ে পড়া শিশুদের বস্ত্র দান করা হয়। দুপুরবেলা মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়। এই মন্দিরে অমিতাভ বচ্চনের জীবনের বিশেষ দিনগুলিও পালন করা হয় বলে জানিয়েছেন তাঁর ফ্যানরা।

আরও পড়ুন- ‘নেতাজি’র শেষ যাত্রায় জনপ্লাবন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল মুলায়মের শেষকৃত্য


Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...