Monday, June 8, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের পর একদিনের সিরিজও জয় ভারতের। মঙ্গলবার তৃতীয় একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের ৭ উউকেটে হারাল শিখর ধাওয়ানরা। সিরিজের ফলাফল ২-১। ৪ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা কুলদীপ যাদব। সিরিজ সেরা মহম্মদ সিরাজ।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন ক্লাসেন। ৬ রান করেন কুইন্টন ডি’কক। অধিনায়ক ডেভিড মিলার করেন ৭ রান। ভারতের হয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। দুটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ এবং শাহবাজ আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। ৪৯ রান করেন তিনি। ২৮ রানে অপরাজিত শ্রেয়স আইয়র। ৮ রান করেন শিখর ধাওয়ান।

আরও পড়ুন:ফিঞ্চকে তিরস্কার করল আইসিসি

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...