Monday, June 8, 2026

ফিঞ্চকে তিরস্কার করল আইসিসি

Date:

Share post:

অ‍্যারন ফিঞ্চকে তিরস্কার করল আইসিসি। মাঠের মধ‍্যে অজি অধিনায়কের ব‍্যবহিত ভাষা নিয়ে খুশি নয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই কারণেই ফিঞ্চকে তিরস্কার করল আইসিসি।

ঘটনার সূত্রপাত ইংল‍্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের প্রথম ম‍্যাচে। রবিবার পার্থে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের আউট নিয়ে তৈরি হয় বিতর্ক। নবম ওভারে ক্যামেরুন গ্রিনের বল খেলতে গিয়ে ফসকান জস বাটলার। সেই বল ধরেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। তিনি আউটের আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। কিন্তু সেই সিদ্ধান্ত জানাতে তিনি কিছুটা সময় নেন। আম্পায়ার নটআউট জানানোর পর ফিঞ্চ রিভিউ নিতে চাইলে আম্পায়ার জানান যে ১৫ সেকেন্ডের নির্ধারিত সময় পার হয়ে গিয়েছে। আর তাতেই রেগে যান ফিঞ্চ। তিনি সেই সময় যে ভাষা ব্যবহার করেছিলেন, তা স্টাম্প মাইকে শোনা যায়। আর সেই ভাষা শুনেই ফিঞ্চকে তিরস্কার করে আইসিসি।

অস্ট্রেলিয়ার অধিনায়ককে শুধু তিরস্কার করেই ছেড়ে দেয় আইসিসি। ২৪ মাসের মধ্যে প্রথমবার এমন দোষ করায় জরিমানা করা হয়নি ফিঞ্চকে। ফিঞ্চ নিজেও তাঁর দোষ স্বীকার করে নেন।

আরও পড়ুন:মহারাজ-হীন BCCI! রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সরব বিরোধীরা, সামাল দেওয়ার চেষ্টা বিজেপির

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...