Monday, June 8, 2026

ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে মানিককে দেখে ‘চোর-চোর’ রব, দেখানো হল জুতো

Date:

Share post:

ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে নিয়ে যেতেই আদালতে ‘চোর, চোর’ রব উঠল। চলে জুতো দেখিয়ে বিক্ষোভ। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) জিজ্ঞাসাবাদের জন্য ফের ডেকে পাঠায় ED৷ তদন্তে অসহযোগিতার অভিযোগে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়৷ মঙ্গলবার, তাঁকে নিয়ে আদালত চত্বরে ঢুকতেই চোর চোর আওয়াজ ওঠে। জুতো দেখিয়ে বিক্ষোভও দেখানো হয়। তবে, এটা কোনও স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়। বিজেপির (BJP) তরফে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

 

নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। যদিও ইডি-র মতে, শুধুমাত্র CBI মামলার ক্ষেত্রে সেই রক্ষাকবচ প্রযোজ্য৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গ্রেফতারির ক্ষেত্রে কোনও বাধা নেই। এদিন, শারীরিক পরীক্ষার পরে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এদিকে গ্রেফতারির বিষয়টি উল্লেখ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানিয়েছেন মানিকের আইনজীবীরা।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...