Tuesday, April 7, 2026

‘নেতাজি’র শেষ যাত্রায় জনপ্লাবন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল মুলায়মের শেষকৃত্য

Date:

Share post:

শেষ যাত্রায় জনপ্লাবনে ভাসলেন ‘নেতাজি’। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিজের গ্রাম উত্তর প্রদেশের(Uttar Pradesh) ইটাওয়ার সাইফাইয়ে শেষকৃত্য সম্পন্ন হল মুলায়েম সিং যাদবের(Mulayam Singh Yadav)। মঙ্গলবার তাঁর শেষকৃত্য উপস্থিত ছিলেন দেশের তাঁবড় তাবড় রাজনীতিবিদরা। এই তালিকায় ছিলেন তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং বিজেপি নেত্রী রীতা বহুগুনা জোশী সহ অন্যান্যরা।

সোমবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রয়াত হন উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মলুায়ম সিং যাদব। সোমবার সন্ধেয় মুলায়ম সিং যাদবের মরদেহ তাঁর গ্রামের বাড়ি উত্তর প্রদেশের ইটাওয়ার সাইফাইয়ে আনা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে আসেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানান দেশের প্রায় সব রাজনৈতিক দলের প্রধানরা। এরপর মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে সাইফাই গ্রামে কার্যত জনপ্লাবন নামে। কাতারে-কাতারে মানুষ তাঁদের ‘নেতাজি’-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিন নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ২২ নভেম্বর মুলায়ম সিং যাদবের জন্ম হয়। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠা করেন তিনি। উত্তর প্রদেশের আজমগড় কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মুলায়ম। ১৯৭০-এর দশকে জাতীয় রাজনীতির উত্তাল আঙিনায় আলাদা করে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। একজন সমাজতান্ত্রিক নেতা হিসেবে রাজনীতির আঙিনায় পা রেখে অচিরেই নিজেকে ‘পিছড়েবর্গ’-এর একজন অকুতোভয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতেও সফল হন। গো-বলয়ের রাজনীতির অন্যতম প্রধান মুখ ছিলেন ‘নেতাজি’।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...