Friday, April 3, 2026

ফের দিল্লি সফরের সুকান্ত মজুমদার, নাড্ডার সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Date:

Share post:

রাজ্যে উৎসব পর্ব মিটতেই এবার দিল্লি সফরে চললেন রাজ্য বিজেপির(BJP) সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের বিমানের দিল্লি যাবেন তিনি। এই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার(JP Nadda) সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে তাঁর। স্বাভাবিকভাবে সুকান্তর দিল্লি(Delhi) সফরকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

উৎসব মরসুম শেষ হতে না হতেই সম্প্রতি দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মোমিনপুর। এই ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সুভাষ সরকার ও শুভেন্দু অধিকারী রাজ্যপাল এবং অমিত শাহকে চিঠি লিখেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেই অভিযোগ বিজেপির। এই ইস্যুতে সরব হয়ে মোমিনপুর ঢোকার আগে চিংড়িঘাটায় গ্রেফতার হন সুকান্ত। এহেন পরিস্থিতির মাঝে সুকান্তের দিল্লি সফর যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লি উদ্দেশ্যে রওনা দেবেন সুকান্ত মজুমদার। তাঁর এই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তাঁর। জানা যাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে রাজ্যে স্ট্রাটেজি তৈরির লক্ষ্যে সুকান্তর এই দিল্লি সফর। অবশ্য সুকান্তের ঘনিষ্টমোহন সূত্রে জানা যাচ্ছে কোনওরকম রাজনৈতিক ক্ষেত্র নয়, নিতান্ত ব্যক্তিগত কাজে দিল্লি শহরে বঙ্গ বিজেপি সভাপতি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...