Sunday, April 5, 2026

ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়

Date:

Share post:

দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। আগামী ৯ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। আগামী দুই বছর এই দায়িত্বে থাকবেন বিচারপতি চন্দ্রচূড়। বর্তমান প্রধান বিচারপতি ইউইউ ললিত সুপ্রিম কোর্টের আগামী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের বৈঠকে এই সুপারিশ করা হয়।

নিয়ম হিসেবে বর্তমান প্রধান বিচারপতিকে নিজের উত্তরসুরির নাম সুপারিশ করে একটি চিঠি দিতে হয় কেন্দ্রীয় সরকারকে। এরপরে সেই চিঠিটি পাঠানো হয় পরবর্তী প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রককে।

আনুষ্ঠানিকভাবে এই চিঠি বিচারপতি চন্দ্রচূড়ের হাতে তুলে দেওয়ার জন্য সকাল ১০.৩০ মিনিটে একটি সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের নিয়ে বৈঠক করা হয়। ২০২৪ সালের ১০ নভেম্বর অবসর নেবেন বিচারপতি চন্দ্রচুড়।

১৯৯৮ সালে দেশের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৩ সালে তিনি এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি,তিনি বম্বে হাইকোর্টের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৬ সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নিত করা হয়।

 

 

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...