Sunday, April 5, 2026

সেলফি কেড়ে নিল ৩ টি তরতাজা প্রাণ

Date:

Share post:

বারবার সতর্ক করেছিল প্রশাসন। কিন্তু তোয়াক্কা না করে গঙ্গায় নেমে নিজস্বী তুলতে মত্ত ছিলেন তাঁরা। আর তাতেই বানের জলে তলিয়ে গেলেন বেলেঘাটার ছয় তরুণ। তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ তিনজন। তাঁদের খোঁজে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল।

আরও পড়ুন:মাল নদীতে হড়পা বানে মৃ*ত বেড়ে ৮

সোমবার রাতে পরিজনের শেষকৃত্যে যোগ দিতে এসে গঙ্গার ঘাটে সেলফি তুলতে গিয়েই এই বিপত্তি ঘটে। সেই সময় তাঁদেরই কয়েকজন ঘাটের ধারে বসেছিলেন। বান আসার আগে ঘোষণা হলেও তাঁদের সেখান থেকে সরানো যায়নি বলে অভিযোগ।বানের জলে ভাসিয়ে নিয়ে যায় সকলকে। স্থানীয়দের তৎপরতায় তিন জনকে উদ্ধার করা গেছে।শেষ পাওয়া খবরে একজনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ২ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই যুবকেরা সকলেই বেলেঘাটার শিবতলা এলাকার বাসিন্দা। গতকাল নিমতলা ঘাটে সৎকার করতে এসেছিলেন। রাত ১০টার পরে গঙ্গায় জলস্তর আচমকাই বেড়ে যায়। তার এক ঘণ্টা আগে থেকেই প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়। কিন্তু তাও তার তোয়াক্কা না করে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন তাঁরা। বান আসতেই কয়েকজন স্থানীয়দের তৎপরতায় বেঁচে গেলেও বাকি তিনজন জলের স্রোতে ভেসে যায়।

Related articles

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...