Sunday, March 29, 2026

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের সরব ধনকড়, পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে সরকারের সঙ্গে লাগাতার সংঘাত পর্ব জারি রেখে বর্তমানে উপরাষ্ট্রপতি পদে বসেছেন জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। তবে ‘রাজনৈতিক পক্ষপাত দুষ্ট’ অভিযোগে ডুবে থাকা ধনকড়ের সে ‘কালি’ মুছল না। উপরাষ্ট্রপতি(Vice President) পদে বসেও অতীতের চেনা অঙ্কে আবারও রাজ্যের সমালোচনায় সরব হলেন বঙ্গের প্রাক্তন রাজ্যপাল। প্রশ্ন তুললেন বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অবশ্য তাঁর অভিযোগের পাল্টা জবাব দিতে কসুর করল না তৃণমূল।

বুধবার দিল্লি আম্বেদকর ভবনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি বলেন, তিন বছর ধরে আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপরই রাজ্যের সাম্প্রদায়িক এবং রাজনৈতিক হিংসার কথা তুলে ধরেন তিনি। এবং বলেন, “আইনের শাসনের উপর একজন শাসকের শাসন বিশ্বের যে কোনও প্রান্তে পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।” একই সঙ্গে মানবাধিকারের প্রশ্নেও সওয়াল করেন ধনকড়। দেশের উপরাষ্ট্রপতি স্পষ্ট করে সরাসরি কিছু না বললেও রাজনৈতিক মহলের দাবি, সম্প্রতি পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া মোমিনপুর গোষ্ঠী সংঘর্ষের ইস্যুতেই নাম না পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন বাংলার আইনশৃঙ্খলা নিয়ে।

অবশ্য উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়েনি তৃণমূল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ঘুম ভাঙার পর থেকে টুইট করা ওনার চিরদিনের সমস্যা। তবে উপরাষ্ট্রপতি পদে থেকে রাজনৈতিক নিরপেক্ষতা রাখা উচিত। সেগুলো যদি উনি ভুলে যেতে শুরু করেন সেটা তো সমস্যার। পাশাপাশি তৃণমূল নেতা তাপস রায় এ প্রসঙ্গে বলেন, “একটা বিষয় দেখে বেশ ভালো লাগছে যে উনি উপরাষ্ট্রপ্রতি পদে বসলেও বাংলাকে ভোলেননি। এখনো শয়নে স্বপনে বাংলার কথা ভেবে চলেছেন।”

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...