Friday, June 12, 2026

বিজেপি বিধায়ককে কারাদণ্ডের নির্দেশ আদালতের

Date:

Share post:

২০১৩ সালে মুজফফরনগর দাঙ্গা মামলায় বিজেপি বিধায়ক বিক্রম সাইনি ও ১১ জনকে দু’বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।মঙ্গলবার বিশেষ আদালতে এই নির্দেশ দেওয়া হয়।এছাড়াও প্রত্যেকের  ১০ হাজার টাকা করে জরিমানা হয়েছে।

আরও পড়ুন:AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে তলব সিআইডির 

২০১৩ সালের আগস্ট মাসে মজফফরনগরে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্ত পান তিনি। তবে তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। বিশেষ আদালতে অভিযুক্ত বিজেপি বিধায়ক বিক্রম সাইনিকে দোষী সাব্যস্ত করে। বিশেষ আদালতের বিচারক গোপাল উপাধ্যায় বিজেপি বিধায়ক-সহ দোষী সাব্যস্ত ১১ জনকে ২ বছরের জেলের সাজার নির্দেশ দেন।পাশাপাশি দোষীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যদিও সাক্ষপ্রমাণের অভাবে অন্য ১৫ জন অভিযুক্তকে মুক্তি দিয়েছেন আদালতের বিচারক।

মজফফরনগরের গোষ্ঠীহিংসায় অভিযুক্ত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সাধ্বী প্রাচী, বিজেপি নেতা সুরেশ রানা সহ আরও অনেকে। এই নেতাদের বিরুদ্ধে বিরুদ্ধে ঘৃণাভাষণ এবং হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ ছিল। যদিও উত্তরপ্রদেশের যোগী সরকারের সুপারিশ মেনে আগেই মুজফফরনগর গোষ্ঠীহিংসা মামলা থেকে তাঁদের রেহাই দেওয়া হয়েছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...