Friday, May 22, 2026

নৈহাটি স্টেশন থেকে উদ্ধার টাকার পাহাড়,উৎস খুঁজতে মরিয়া পুলিশ

Date:

Share post:

স্টেশনে তখন ভিড়।স্বাভাবিকভাবেই ট্রেনে যাত্রী ওঠানামা করছে।রেগুলার ভিজিটের মতোই আচমকাই স্টেশনে তল্লাশি চালায় জিআরপি ।এরপরই নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে থাকা সেই কল্যাণী সীমান্ত লোকাল থেকে নামা এক যুবকের মানিব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের।তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৬১ লক্ষ টাকা।এরপরই ওই যুবককে আটক করে নৈহাটি জিআরপি। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ও আয়কর দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন:ফের গুজরাট উপকূলে আটক ৩৫০ কোটি টাকার মাদক সহ পাক বোট


টাকার উৎস কী? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকা? মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় ধৃত ওই যুবককে। এখনও পর্যন্ত জানা গেছে ধৃত যুবকের নাম অভিষেক সোনকার। বয়স ২৪। তবে মুখ খুলতে চাইছেন না ধৃত ওই যুবক। এমনকি বারংবার তাঁর বয়ানও বদলে ফেলছেন। প্রথমে সে দাবি করেন তাঁর বাড়ি টিটাগড়ে। সেইমত টাকার উৎস খুঁজতে রাতেই তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে কোনওকিছু না পেয়ে খালি হাতে ফিরে আসতে হয় পুলিশকে। এখনও জেরায় উঠে এসেছে, কোনও সোনা কারবারের সঙ্গে যুক্ত ধৃত ওই যুবক। ৪-৫ মাস ধরেই সে নৈহাটিতে টাকা এভাবে নিয়ে আসত। তবে কোথা থেকে কার কাছ থেকে এই টাকা আসত, সে ব্যাপারে এখনও ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...