Friday, June 12, 2026

ফের গুজরাট উপকূলে আটক ৩৫০ কোটি টাকার মাদক সহ পাক বোট

Date:

Share post:

সাম্প্রতিক সময় দেশের নানা প্রান্তে মাদক পাচারের ঘটনা প্রকাশে এসেছে। আর এই তালিকায় বারবার উঠে এসেছে গুজরাটের(Gujrat) নাম। সেই ধারা অব্যাহত রেখে ফের একবার গুজরাট উপকূলে মিলল বিপুল পরিমাণ মাদক। কোস্ট গার্ড এবং গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) রাজ্য উপকূলে একটি পাকিস্তানি নৌকা থেকে উদ্ধার করল ৩৫০ কোটি টাকার মাদক। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে জানা গিয়েছে, কোস্ট গার্ড এবং গুজরাট ATS কর্মীরা আরব সাগরে ৫০ কেজি হেরোইন সহ ‘আল সাকার’ নামের একটি বোটকে আটক করে। ৬ জন ক্রু মেম্বার ছিল তাতে প্রত্যেককে আটক করা হয় এবং গুজরাটের জাখাউ বন্দরে আনা হয়েছে ওই পাক নৌকা। প্রশাসনের তরফে জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই মাদকের মূল্য প্রায় ৩৬০ কোটি টাকা। অবশ্য গুজরাটে এই ঘটনা একেবারে নতুন বিষয় নয় এর আগেও গুজরাট সংলগ্ন সমুদ্র থেকে আটক এক পাক নৌকায় উদ্ধার হয়েছিল প্রায় ৪০ কেজি মাদক যার বাজার মূল্য ছিল প্রায় ২০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে বার বার এভাবে মাদক পাচাদের চেষ্টার ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে। এই ঘটনায় সরব হয়েছে সেখানকার বিরোধী রাজনৈতিক দলগুলি। কেন মাদক উদ্ধার হওয়ার সত্বেও সরকার ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...