Friday, June 26, 2026

লাইট অ্যান্ড সাউন্ডে কলকাতার ইতিহাস! সন্ধ্যার পর নতুন রূপে সেজে উঠবে হাওড়া ব্রিজ

Date:

Share post:

সিডনির অপেরার আদলে এবার সেজে উঠতে চলেছে হাওড়া ব্রিজ। সন্ধ্যা নামলেই প্রাচীন এই সেতুতে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। ফুটে উঠবে কলকাতার ইতিহাস! অবশেষে বন্দর কর্তৃপক্ষের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় তথ্য় ও সংস্কৃতি মন্ত্রক। এই কাজে খরচ হবে প্রায় ৩৫ কোটি টাকা।

কলকাতা ও হাওড়ার মধ্যে সেতুবন্ধনকারী এই ব্রিজের পোশাকি নাম রবীন্দ্র সেতু। তবে হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। যার সৌন্দর্যায়নের পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের মতো বিশেষ দিনে নয়, প্রতিদিনই সন্ধ্যার পর লাইট অ্যান্ড সাউন্ড শো হবে হাওড়া ব্রিজে। ব্রিজের ঠিক মাঝে এমনভাবে এলইডি স্ক্রিন বসানো হবে, যাতে খালি চোখের সহজে নজরে না পড়ে। আবার দিনের বেলায় এই স্কিনের কারণে হাওড়া ব্রিজের রূপ বদলে যাবে না। স্রেফ লাইট অ্যান্ড সাউন্ড শো, সন্ধ্যার পর ফুটে উঠবে কলকাতার ইতিহাস।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে কোভিড যোদ্ধাকে সম্মান জানাতে আলোর ধারায় সেজে উঠেছিল হাওড়া ব্রিজ। সঙ্গে ছিল সাউন্ডও।

আরও পড়ুন:শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা শ্যামল আদকের অফিস সিল করল পুলিশ

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...