Friday, June 12, 2026

অবশেষে উদ্ধার সিউড়ির ৮ বছরের শিশু, নানুরে ১৩ দিন ধরে নিখোঁজ বছর চোদ্দোর নাবালক

Date:

Share post:

উদ্ধার বীরভূমের (Birbhum) সিউড়ির (Suri) নিখোঁজ শিশু (Child Missing)। বৃহস্পতিবার সকালে বছর আটেকের শিশুটি বাড়ির সামনে খেলছিল। এরপর সে বাড়ির পাশের একটি মাঠে শৌচকর্ম (Toilet) করতে যায়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি। তবে শুক্রবার রাতে পাথরচাপুড়িয়া থেকে উদ্ধার (Rescue) করা হয় তাকে। শনিবার সকালে বাড়িতে নিয়ে আসা হয়েছে শিশুটিকে। বছর আটেকের ওই শিশুটিকে দেখতে পায় স্থানীয় এক মহিলা। তারপর ওই মহিলাই শিশুটিকে পরিবারের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার সকালে সিউড়ি থানা এলাকার হাটজনবাজার রেলগেট সংলগ্ন বস্তি এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়ে যায়। নাজিমউদ্দিনকে এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও লাভের লাভ কিছুই হয়নি। পরিবারের সদস্যরা শিশুটিকে একাধিক জায়গায় খুঁজলেও তার সন্ধান মেলেনি। এরপর সিউড়ি থানায় মিসিং ডায়েরি (Missing Diary) করা হয়। ঘটনার তদন্তে (Investigation) নেমে পুলিশ আশেপাশের সমস্ত এলাকায় তল্লাশি চালালেও শিশুটির খোঁজ মেলেনি। এরপর শুক্রবার রাতে খোঁজ মেলে শিশুটির। স্থানীয় এক মহিলা পাথরচাপুড়িয়া এলাকা থেকে নাজিমউদ্দিনকে খুঁজে পায়। কিন্তু বাড়ি থেকে অতটা দূরে শিশুটি কীভাবে পৌঁছল তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, বীরভূমের নানুরেও (Nanur) ১৪ বছরের এক নাবালক নিখোঁজ। অষ্টম শ্রেণির ছাত্র আসরাফুল হককে গত ১৩ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করলেও কোনও লাভ হয়নি। ইতিমধ্যে অভিযোগ দায়েরের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ।

আরও পড়ুন:ফের গুজরাট উপকূলে আটক ৩৫০ কোটি টাকার মাদক সহ পাক বোট

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...