Friday, June 12, 2026

আগামী বছর থেকে বায়ুসেনায় মহিলা ‘অগ্নিবীর’দের নিয়োগ শুরু, জানালেন এয়ার চিফ মার্শাল

Date:

Share post:

আগামী বছর থেকে বায়ুসেনায় মহিলা ‘অগ্নিবীর’দের নিয়োগ শুরু হবে। আজ, শনিবার ভারতীয় বায়ুসেনা দিবসে এমনটাই জানিয়ে দিলেন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী। পাশাপাশি তিনি ঘোষণা করেন,  একটি নতুন ‘ওয়েপন সিস্টেম’ তৈরি করছে বায়ুসেনা। অর্থাৎ অস্ত্রশস্ত্রের জন্য তৈরি হবে আলাদা একটি বিভাগ।

আরও পড়ুন:‘মোদিজি অগ্নিবীর চাইছেন না জাতিবীর?’ অগ্নিপথ নিয়ে কেন্দ্রকে নিশানা বিরোধীদের

৯০তম বায়ুসেনা দিবস পালনের দিন চণ্ডীগড়ের অনুষ্ঠানে উপস্থিত বায়ুসেনা প্রধান জানান, ”এই ঐতিহাসিক মুহূর্তে এমন ঘোষণা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সরকার আইএএফের আধিকারিকদের জন্য একটি হাতিয়ার প্রণালী শাখা তৈরির অনুমতি দিয়েছে।” তিনি বলেন, স্বাধীনতার পরে এই প্রথম বায়ুসেনার জন্য এই ধরণের শাখা প্রস্তুত করা হচ্ছে । এর ফলে সব মিলিয়ে বায়ুসেনার ৩ হাজার ৪০০ কোটি টাকার সাশ্রয় হবে বলেও জানান তিনি।

এদিন সুকনায় বায়ুসেনা দিবসের কর্মসূচির এয়ার শো-তে রাফাল, সুখোই-৩০-এর পাশাপাশি এই প্রথম বার অংশ নিয়েছিল দেশে তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টার প্রচণ্ড। ‘অগ্নিবীর’ নিয়োগের প্রসঙ্গে ভি আর চৌধুরী জানান, এই প্রক্রিয়া শুরুর পরিকাঠামো তৈরির কাজ চলছে।

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত দিল্লি ও উত্তরপ্রদেশে বায়ুসেনা দিবস পালিত হত। তবে এই প্রথম হরিয়ানায় এই দিবস পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও আরও অনেকে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...