Tuesday, June 23, 2026

‘মোদিজি অগ্নিবীর চাইছেন না জাতিবীর?’ অগ্নিপথ নিয়ে কেন্দ্রকে নিশানা বিরোধীদের

Date:

Share post:

মোদি জমানায় সেনায় নিযুক্ত হতে গেলে লাগছে জাতির শংসাপত্র, লাগছে ধর্মীয় পরিচিতিও। ‘সরকার অগ্নিবীর চাইছে নাকি জাতিবীর?’ কেন্দ্রকে অগ্নিপথ প্রকল্পে নিয়োগ নিয়ে ঠিক এভাবেই নিশানা করলেন আম আদমি পার্টি(আপ) সাংসদ সঞ্জয় সিং।

আরও পড়ুন:নিট কেন্দ্রে মেয়েদের অন্তর্বাস সরাতে বাধ্য করার অভিযোগ, কেরলের ঘটনায় নিন্দার ঝড়

টুইটে সঞ্জয় সিং লেখেন, ‘মোদি সরকারের নিন্দাজনক চেহারা দেশের সামনে এসে গিয়েছে। মোদিজি কি দলিত, ওবিসি এবং আদিবাসীদের সেনায় নিয়োগে উপযুক্ত মনে করেন না? ভারতের ইতিহাসে এই প্রথম সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম বলতে হচ্ছে। মোদিজি, আপনি অগ্নিবীর তৈরি করতে চাইছেন, না জাতিবীর?’


একই প্রসঙ্গে সরাসরি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে প্রশ্ন করে টুইট করেন বিহারের জেডেইউ নেতা উপেন্দ্র কুশবাহাও। টুইটে তিনি লেখেন, সেনাবাহিনী নিয়োগে যখন কোনও সংরক্ষণ নেই, তখন জাতির প্রমাণপত্র কেন ?

এই প্রশ্নের সরাসরি কোনও জবাব দিতে পারেনি বিজেপি। পরোক্ষভাবে দলের তথ্যপ্রযুক্তি শাখার প্রধান অমিত মালবীয় টুইট করে দাবি করেছেন, নতুন কিছুই করা হয়নি। এত দিন যে ভাবে সেনায় নিয়োগ হয়ে এসেছে, সে ভাবেই এ বারও নিয়োগ হচ্ছে।









Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...