Saturday, May 16, 2026

শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল ৩২টি লোকাল ট্রেন!ব্যাপক যাত্রী ভোগান্তি

Date:

Share post:

আজ শনিবার ও আগামিকাল রবিবার ৩২টি লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ ডিভিশনে। যার জেরে ব্যাপক যাত্রী ভোগান্তি শুরু হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, নৈহাটি-ব্যান্ডেল সেকশনে জরুরি ট্র্যাক মেরামতির কাজের জন্য এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ধরে কাজ চলবে। প্রসঙ্গত, গত সপ্তাহে ২০-২১ জুলাই এই কাজ হওয়ার কথা ছিল। পূর্ব রেলের তরফে লিখিত সেই বিবৃতি জারি করা হয়। শিয়ালদহ ডিভিশনের কর্তাদের অভিযোগ ছিল, তাঁদের অন্ধকারে রেখে কার্যত অসাধু উদ্দেশ্যে হেড কোয়ার্টার ফেয়ারলি প্লেসের কিছু অফিসার এই কাজ করে। ওই সপ্তাহে ২১ জুলাই থাকায় রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন রাজ্যের কয়েকজন মন্ত্রী তথা শাসকদলের নেতারা। শেষমেশ ওই লিখিত বিবৃতি ডিলিট করতে বাধ্য হয় পূর্ব রেল।

এরপরেই নতুন করে ঘোষণা করা হয়, আজ শনি ও রবিবার ওই কাজ করা হবে। এর জেরে আজ বাতিল ট্রেনগুলির নম্বর হল, নৈহাটি-ব্যান্ডেল (আপ ও ডাউনে) ৩৭৫৫৭, ৩৭৫৫৮, শিয়ালদহ-শান্তিপুর (আপ ও ডাউনে ) ৩১৫৪১, ৩১৫৪০, শিয়ালদহ-রানাঘাট (আপ ও ডাউনে) ৩১৬৩১, ৩১৬৩৬, কল্যাণী সীমান্ত-নৈহাটি (ডাউনে) ৩১১৯২।

আগাmকাল রবিবার বাতিল ট্রেনগুলির নম্বর হল, নৈহাটি-ব্যান্ডেল (আপ ও ডাউনে) ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫, ৩৭৫২৭, ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬, ৩৭৫২৮। শিয়ালদহ-কৃষ্ণনগর (আপ ও ডাউনে) ৩১৮১১, ৩১৮১৩, ৩১৮১২, ৩১৮১৪। শিয়ালদহ-শান্তিপুর (আপ ও ডাউনে) ৩১৫১১, ৩১৫১৩, ৩১৫১৪, ৩১৫১৬। শিয়ালদহ-রানাঘাট (আপ ও ডাউনে) ৩১৬১১, ৩১৬১৪। নৈহাটি-কল্যাণী সীমান্ত (আপে) ৩১১৯১। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ ও ডাউনে) ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৪, ৩১৩১৬। রানাঘাট-নৈহাটি (আপ ও ডাউনে) ৩১৭১১, ৩১৭১২।

আরও পড়ুন: ফুঁসছে টলিপাড়া, প্রসেনজিৎ-অনির্বাণ- পরমব্রতদের শ্যুটিং-এ অসহযোগিতা টেকনিশিয়ানদের!

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...