Saturday, April 4, 2026

মানিকের মোবাইলে সেভ করা “RK”, “DD” আসলে কারা? জানতে মরিয়া ইডি

Date:

Share post:

প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মোবাইলে ফোনে কোড ওয়ার্ডে সেভ করা দুটি নাম “RK” এবং “DD”-এর প্রকৃত পরিচয় জানতে তৎপর ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন, “RK” এবং “DD” আসলে কারা, সেটা জানতে পারলেই রহস্য উন্মোচনের পথে অনেকটাই এগিয়ে যেতে পারবেন তাঁরা।

“RK” এবং “DD”, এই দু’জনের কাছে মানিক ভট্টাচার্যর শিক্ষক পদে নিয়োগ নিয়ে হোয়াটস অ্যাপ মেসেজ এই মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। কোনও মেসেজে লেখা
“তালিকা তৈরি”! আবার কোনও মেসেজে লেখা, “পৌঁছে গিয়েছে সবকিছু”! কোথাও আবার “সব কাজ হয়ে যাবে”! এই দু’জনের আসল নন কী? তাঁরা কী প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যুক্ত কেউ কি না, হেফাজতে থাকাকালীন মানিকের কাছ থেকে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে মানিকের মোবাইল নম্বর খুব গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে তদন্তকারীদের কাছে। এই নম্বর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে হোয়াটস অ্যাপ মেসেজ করেছেন মানিক। সেই তালিকায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন আরও রহস্যজনক আরও কয়েকজন।

মেসেজ দেখে তদন্তকারীরা অনুমান করছেন, অবৈধ ও বেআইনি নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকার লেনদেন কীভাবে হয়েছে, কাকে কোথায় টাকা পাঠাবে অযোগ্য প্রার্থীরা, তার তালিকা রয়েছে। টাকা কোন অ্যাকাউন্টে জমা হতো, তার নথি ইডির হাতে এসেছে। টাকা আসার পর বিভিন্ন ব্যাক্তির কাছে গিয়েছে। তাঁদের নাম কোড ওয়ার্ডে লেখা আছে। এই কোড ডিকোড করা গেলে জানা যাবে দুর্নীতির টাকা কার কার কাছে পৌঁছেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...