Saturday, April 4, 2026

গ্রেফতারি মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হলো না, ইডি হেফাজতেই থাকতে হবে মানিককে

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনিভাবে তাঁকে গ্রেফতার করেছে ইডি(ED)। এমনটাই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya)। তবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েও শেষরক্ষা হলো না। আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে এসএসসির(SSC) প্রাক্তন চেয়ারম্যানকে। তবে হস্তক্ষেপ না করলেও মানিক ভট্টাচার্যের করা মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত(Supreme Court)।

সুপ্রিম কোর্টের রক্ষাকবচের জেলে দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে যথেষ্ট বেগ পেতে হয় ইন্টেলিজেন্স ব্যুরো রাত ইডিকে। সোমবার মধ্যরাতে ইডি মানিককে গ্রেফতার করার পর বুধবার তাঁর আইনজীবী মুকুল রোহতগী এই গ্রেফতারের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন। কিন্তু তাঁর আবেদনে সাড়া দেয়নি আদালত। এই মামলায় শীর্ষ আদালত ইডিকে নোটিস দিতে বলেছে বলে খবর। ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে মানিককে।

প্রসঙ্গত, জুন মাসে কলকাতা হাই কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের তদন্ত শুরু হয়। সেই সূত্রে ধরেই একের পর এক গ্রেফতারি হয়েছে। সেই তালিকায় জুড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নাম। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন এই গ্রেফতারের বিরোধিতা করে মানিকের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও তা ধোপে টিকলো না।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...