Monday, April 6, 2026

উৎসব মিটলেই ফের কুৎসার বিরুদ্ধে উন্নয়নের লড়াই: বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে বিরোধীদের সব কুৎসার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত শাসকদল। বৃহস্পতিবার, উত্তীর্ণ-তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এখন সবাই কুল কুল। কিন্তু উৎসবের মরশুম কাটলেই ফের মাঠে নেমে উন্নয়নের লড়াই শুরু করবে শাসকদল।

বিরোধীদের এদিনে কড়া বার্তা দেন মমতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে ফের নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকেই নিশানা করেন তিনি। এখন ক্ষমতায় রয়েছে তাই এজেন্সি দেখাচ্ছে, যখন থাকবে না, এই এজেন্সিই গিয়েই ওদের কান মুলে দেবে বলে মন্তব্য করেন মমতা।

বিরোধীদের নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজয়া সম্মিলনীতে রাজনীতির কথা বলব না বলেই ভেবেছিলাম। কিন্তু কিছু কথা বলতেই হচ্ছে।” তৃণমূলকে বদনাম করতে ডিজিটাল মাধ্যমে সাজিয়ে গুছিয়ে ভিডিও তৈরি করে কয়েকটি দল প্রকাশ করে বলে অভিযোগ মমতার। তাঁর কথায়, “এখন উৎসবের মরশুম। আমরা এসব করি না। কারণ মানুষের কাছে দায়বদ্ধতা রয়েছে আমাদের।” তবে, পুজোর রেশ কাটলেই ফের মাঠে নেমে বিরোধীদের কুৎসার বিরুদ্ধে লড়াই হবে বলে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...