Thursday, June 25, 2026

Kumortuli : করোনা কাটিয়ে দীপাবলিতে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে

Date:

Share post:

গত দুবছর ধরে করোনা ভাইরাসে (Corona Virus) জর্জরিত বিশ্ব, যদিও ২০২২ – এ পরিস্থিতি বদলেছে অনেকটাই। দুর্গাপুজোর পর এবার কালীপুজো (Kali Puja) নিয়ে আশাবাদী বঙ্গবাসী। হাসি ফুটেছে পটুয়াপাড়ার শিল্পীদের মুখেও। মহানগর (Kolkata) তো বটেই এই বছর বায়না হয়েছে জেলার (Districts) থেকেও।

দীপাবলির প্রাক্কালে খুশির মেজাজ কুমোরটুলিতে (Kumortuli)। করোনার জন্য গত দু’বছর সেভাবে বরাত মেলেনি। কিন্তু এই বছর ছবিটা অনেকটাই বদলেছে। মহাধুমধাম করে দুর্গাপুজো উপভোগ করেছে বঙ্গবাসি। দীপাবলীর (Diwali) রোশনাই আর আতশবাজির হুল্লোরে ফের সেজে উঠতে চলেছে বাংলা। প্রতিবার শিল্পীদের চোখে মুখেও খুশির ঝিলিক। এ বছর কলকাতার বিভিন্ন প্রান্তে কালীপুজো উপলক্ষে কুমোরটুলিতে অনেকগুলো বায়না হয়েছে। শুধু তাই নয় শহর সংলগ্ন পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষজন প্রতিমা কেনার আশায় ভিড় জমিয়েছে পটুয়াপাড়ায়। বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল (Mintu Pal) বলছেন গত দু’বছর ধরে যে ক্ষতি হয়েছে তা এত সহজে পূরণ হবে না। তবু ২০২২ একরাশ আনন্দ এনে দিয়েছে প্রতিমা শিল্পীদের জীবনে। দীপাবলীর আর হাতেগোনা কয়েকটা দিন বাকি , তাই শেষ মুহূর্তে ব্যস্ততা শিল্পীদের মধ্যে। যদিও মাঝেমধ্যে বৃষ্টির জন্য কাজ ব্যাহত হচ্ছে, কিন্তু প্রাণপণে নিজেদের সর্বস্ব দিয়ে মনের মতো করে চিন্ময়ী মাকে মৃন্ময়ীকে আবাহনের চূড়ান্ত প্রস্তুতির ছবি ধরা পড়ল ক্যামেরায়।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...