Monday, April 6, 2026

এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দল

Date:

Share post:

এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল (India Team)। বৃহস্পতিবার সেমিফাইনালে থ‍াইল‍্যান্ডকে (Thailand) হারিয়ে ফাইনালের টিকিট পাঁকা করলেন হরমনপ্রীত কৌররা। এদিন থাইল্যান্ডকে ৭৪ রানে হারায় ভারতের প্রমিলা ব্রিগেড। ম‍্যাচের সেরা শেফালি ভর্মা। আগামি শনিবার ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় থাইল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৪৮ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শেফালি ভর্মা। ৪২ রান করেন তিনি। ৩৬ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৩ রান করেন স্মৃতি মান্ধানা।

জবাবে ব‍্যাট করতে নেমে ৭৪ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন বোচাথাম এবং অধিনায়ক চাইওয়াই। ভারতের হয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্মা। দুটি উইকেট নেন রাজশ্রী গায়কোওয়াড। একটি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা এবং শেফালি ভর্মা।

আরও পড়ুন:এফসি গোয়ার কাছে হারলেও, দলের পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...