Friday, June 26, 2026

সুকান্তর মামলার প্রেক্ষিতে অভিষেককে ‘ক্লিনচিট’ কলকাতা পুলিশের

Date:

Share post:

সুকান্ত মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ক্লিনচিট দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। বিজেপির (BJP) রাজ্য সভাপতির অভিযোগের সারবত্তা নেই। বৃহস্পতিবার, ব্যাঙ্কশাল কোর্টে রিপোর্ট জমা দিয়ে এমনটাই জানাল জোড়াসাঁকো থানা।

বিজেপির নবান্ন অভিযানের দিন তাদের কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত হন কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। SSKM-এ তাঁকে দেখে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, পুলিশের সহনশীলতাকে তিনি কুর্নিশ জানাচ্ছেন। তাঁর সামনে এই ঘটনা ঘটলে তিনি দুষ্কৃতীদের মাথায় গুলি করতেন। অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন সুকান্ত। সেই মামলায় এদিন নিম্ন আদালতে পুলিশ জানায়, এই অভিযোগের কোনও সারবত্তা নেই। অভিষেকের ওই মন্তব্যের ফলে কোথাও কোনও অপরাধমূলক ঘটনা ঘটেনি। পুলিশের ‘ক্লিনচিটে’র পর নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানান সুকান্ত মজুমদার। সেই অনুমতি দিয়েছে আদালত। ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...