Friday, June 26, 2026

গান্ধীজি অসুর! জবাব দেবে জনতা: গেরুয়া শিবিরকে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

ইকো পার্কের সরকারি বিজয়া সম্মিলনীর পরের দিনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী। আর সেই মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার হিন্দু মহাসভা প্রথমবার দুর্গাপুজোর (Durga Pujo) আয়োজন করে কলকাতা কসবা (Kasba) অঞ্চলে। আর সেখানে গান্ধীজির আদলে তৈরি করা হয় অসুরের মূর্তি। তা নিয়ে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আগে বিজেপি নেতারা বাংলায় এসে বলতেন মমতা ব্যানার্জি দুর্গাপুজা নেহি করনে দেতা।“ আর এখন তাদেরই শাখা সংগঠনের পুজো দেশের নেতাকে দুর্গার অসুর করা হয়েছে। এই বিষয়ে পুলিশ-প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী (CM)। জানান, বিষয়টি নজরে আসতেই তারা মূর্তি পরিবর্তন করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, “এর জবাব দেবে জনতা”।

একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি নিয়েও বিজেপিকে(BJP) তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজ তুমি ক্ষমতায় বলে বাড়িতে এজেন্সি পাঠাচ্ছ। কিন্তু কাল যখন ক্ষমতায় থাকবে না, তখন তোমার বাড়িতেই এজেন্সি আসবে।“ বারবার কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থা করার অভিযোগ তোলা হয়। এবার ফের সেই অভিযোগ করলেন মমতা।

এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সম্প্রীতির বাতাবরণ করা হয়। যে রেড রোডে বিসর্জনের কার্নিভাল হয়, সেখানেই ঈদের নামাজ পড়া হয়। এই উদাহরণ কোথাও নেই। একই সঙ্গে পুজোর অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পুজোয় ৬০ হাজার টাকা অনুদান দেওয়া নিয়ে অনেকে আদালতেও মামলা করেছেন। অথচ এই পুজোতেই সবচেয়ে বেশি গরিব মানুষদের উপার্জন হয়। মুখ্যমন্ত্রী জানান, এবার পুজোয় ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে বাংলায়। ফুচকা বিক্রেতা থেকে ঢাকি- সব পিছিয়ে পড়া শ্রেণির মানুষের রোজগার হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিসর্জনের কার্নিভালে শুধু কলকাতার দুর্গাপুজো কমিটিদেরই ডাকা হয়। তাতেই ৪ ঘণ্টা সময় লাগে। আর অন্যান্য জেলাকে ডাকলে ওটা ১০ঘণ্টা সময় লাগবে।

কালীপুজো-দিওয়ালি সাবধানে পালন করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিজের আনন্দ যেন অন্যের অসুবিধার কারণ না হয়।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...