Friday, April 3, 2026

আগামি বছর মার্চে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল, অংশ নেবে পাঁচটি দল

Date:

Share post:

আগামি বছর মার্চ মাস থেকে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল (IPL)। ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শুরু হবে মেয়েদের আইপিএল, এমনটাই খবর এক সর্বভারতীয়র সংবাদ সংস্থার।

বিসিসিআইকে উদ্ধৃত করে সেই সংবাদ সংস্থা জানিয়েছে পাঁচটি দল অংশ নেবে মহিলাদের উদ্বোধনী আইপিএলে। সূত্রের খবর, প্রতি দল পরস্পরের বিরুদ্ধে খেলবে দুটি করে ম্যাচ। গ্রুপ পর্বে হবে মোট ২০টি ম্যাচ। লিগ টেবিলের শীর্ষে থাকা দল সরাসরি চলে যাবে ফাইনালে। দুই ও তিন নম্বরে থাকা দল এলিমিনেটর খেলবে। যারা জিতবে তারা যাবে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে।

এছাড়াও জানা যাচ্ছে প্রথম একাদশে পাঁচ জনের বেশি বিদেশি রাখা যাবে না। তারমধ্যে একজন বিদেশি হবে অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার।জানা গিয়েছে একটি দল সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটারকে রাখতে পারবে দলে। তারমধ্যে ৬ জন বিদেশি। প্রথম একাদশে সর্বোচ্চ পাঁচ জন বিদেশি খেলানো যাবে।

এছাড়াও জানা যাচ্ছে, ৫ দলের টুর্নামেন্ট হওয়ায় হোম-অ্যাওয়ে ভিত্তিতে প্রতিদিন ভিন্ন ভিন্ন শহরে ম্যাচ আয়োজন চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে। তাই প্রথম ১০টি ম্যাচ একটি কেন্দ্রে এবং পরের ১০টি ম্যাচ অন্য কেন্দ্রে আয়োজিত হতে পারে। এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ আয়োজিত হতে পারে ভিন্ন কেন্দ্রে।

আরও পড়ুন:কাজে এল না রাহুলের ৭৪, দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচে হার ভারতের

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...