Tuesday, June 23, 2026

ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, চরম হুঁশিয়ারি রাশিয়ার

Date:

Share post:

ইউক্রেন (Ukraine) যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর (NATO) সামরিক জোটের (Military Alliance) সঙ্গে গাঁটছড়া বাঁধে, সেক্ষেত্রে রাশিয়া-ইউক্রেন সংঘাত (Russia Ukraine Clash) তৃতীয় বিশ্বযুদ্ধের (Third World War) জন্ম দেবে। সম্প্রতি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন, রাশিয়ার নিরাপত্তা পরিষদের (Russian Security Council Officer) এক কর্তা। তবে ন্যাটোর সদস্য হতে গেলে কমপক্ষে ৩০ জন সদস্যের সমর্থন প্রয়োজন। আর তা না হলে ন্যাটোর অন্তর্ভুক্ত হতে পারবে না ইউক্রেন। গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ১৮ শতাংশ পর্যন্ত অধিগ্রহণের (Acqusition) ঘোষণা করেন। আর তার কিছু সময় পরই ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Vladimir Jelensky) ন্যাটোর দ্রুত সদস্যপদ পাওয়ার জন্য আবেদন জানান। এরপরই ইউক্রেনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি (Deputy Secretary) জানিয়েছেন, কিভ কিন্তু ভালভাবেই জানে এমন কঠিন পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের পথকেই সুগম করছে।

নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের (Nikolai Patrushev) ডেপুটি জানিয়েছেন, তিনি ইউক্রেনের ন্যাটোর সদস্য পদের আবেদনটিকে শুধুমাত্র ‘প্রচার’ (Propaganda) বলেই মনে করেন। তিনি আরও জানিয়েছেন, এই ধরণের আত্মঘাতী পদক্ষেপ ন্যাটোর সদস্যরা পরিষ্কার বুঝতে পেরেছেন।

অন্যদিকে রাষ্ট্রসংঘে বুধবার রুশ বিরোধী প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল ভারত। ইউক্রেনে গণভোটের মাধ্যমে চারটি অঞ্চল দখল করার প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়েছিল। ভারত-সহ ৩৫টি দেশ সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে। ইউক্রেনে গণভোটের মাধ্যমে চারটি অঞ্চল দখল করে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া, আর এই পদক্ষেপের তীব্র নিন্দা করে খসড়া প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসংঘে।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...