Friday, April 3, 2026

কালীপুজো-দীপাবলির আতসবাজি নিয়ে সতর্ক প্রশাসন, কড়া বার্তা পরিবেশ মন্ত্রীর

Date:

Share post:

কালীপুজো ও দীপাবলির সময় রাজ্যে যাতে পরিবেশ দূষণ না হয় সেদিকে কড়া নজর রাজ্য সরকারের। আদালতের নির্দেশ মেনে রাজ্যে সবুজ বাজি বিক্রি ও পোড়ানো হয় এবং ৯০ ডেসিবেলের উপর শব্দবাজি ফাটানো না হয় সরকার তা নিশ্চিত করবে বলে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান পরিবেশ মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiya)। সল্টলেকের প্রাণিসম্পদ ভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আদালতের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা নিশ্চিত করতে সমস্ত স্তরের জনপ্রতিনিধি, পুলিশ (Police) ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Pollution Control Board) বৈঠক করবে।

পরিবেশ মন্ত্রী বলেন, আদালতের নির্দেশ মতো জাতীয় মান্যতাপ্রাপ্ত দুই সংস্থা নিরি ও পেসো বাজি পরীক্ষা করার পর তা বিক্রি করার ছাড়পত্র দেবে। পরিবেশ রক্ষার দিক থেকে ও শব্দের দিক থেকে ঐ দুই সংস্থা যে বাজিগুলিকে বিক্রির জন্য অনুমতি দেবে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য পুলিশও সেগুলি বিক্রির অনুমোদন দেবে। রাজ্যে কোথাও অবৈধ বাজি কারখানার সন্ধান দিতে পারলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০০ টাকা পুরস্কার মূল্য দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন:Kumortuli : করোনা কাটিয়ে দীপাবলিতে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...