Saturday, February 21, 2026

কাশ্মীর সমস্যার জন্য দায়ী নেহেরু: তোপ শাহের, ‘মিথ্যার সুপার স্প্রেডার’ পাল্টা কংগ্রেস

Date:

Share post:

কাশ্মীরের সমস্যার জন্য ফের একবার দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে(Jawaharlal Nehru নিশানায় নিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) স্পষ্ট জানালেন নেহেরু জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রয়োগ করেছিলেন, সেখান থেকে সমস্যার সূত্রপাত। আর এই ধারা তুলে দিয়ে সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে শাহের এহেন মন্তব্যের পাল্টা তোপ দেগে তাঁকে ‘মিথ্যাবাদী’ বলল কংগ্রেস ।

ভোট মুখর গুজরাটে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে গেরুয়ার শিবির। আনাগোনা বেড়েছে নরেন্দ্র মোদি ও অমিত শাহের মত নেতৃত্বের। বৃহস্পতিবার সেখানেই এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর ইস্যু তুলে ধরেন অমিত শাহ। তিনি দাবি করেন, নেহরুই উপত্যকা নিয়ে তৈরি হওয়া জটিলতার জন্য একক ভাবে দায়ী। মোদি ক্ষমতায় আসার পরে পরিস্থিতি বদলেছে। তাঁর কথায়, “জওহরলাল নেহরুর ভুলেই কাশ্মীরে ৩৭০ ধারা প্রয়োগ করা হয়েছিল। সকলেই চেয়েছিলেন ৩৭০ ধারা রদ করা হোক। প্রধানমন্ত্রী মোদি এক স্ট্রোকেই সেটাকে রদ করেছেন।”

তবে শাহের মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়েননি? কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। এদিন টুইটারে তিনি লেখেন, “নেহরুর স্বৈরাচারের জন্য সংবিধানে ৩৭০ ধারাকে শামিল করা হয়েছিল তা নয়। আলোচনা হয়েছিল। যেটা নোটবন্দির সময় হয়নি। প্যাটেল, আম্বেদকর ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা কেউই কোনও আপত্তি করেননি। জম্মু ও কাশ্মীরে কাজ করা আয়াঙ্গার খসড়া তৈরি করেছিলেন। কেউ ইস্তফা দেননি। শাহ নিজের সাহেবের মতোই মিথ্যের সুপার স্প্রেডার।”

spot_img

Related articles

সুপার আটের আগে ফের উদ্বেগ, চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)সুপার আটের (Super 8 )প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত(India)। তার...

ফাগুনের বঙ্গে ৩৩ ডিগ্রি পারদ! বৃষ্টির পূর্বাভাসেও নেই উষ্ণতা কমার ইঙ্গিত

ক্যালেন্ডারে সময়টা বসন্তকাল কিন্তু আবহাওয়ার মতিগতি দেখে বোঝা দায়। ফাগুনেই বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি পেরিয়ে গেল। দুই...

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, মার্চের শুরুতেই মোতায়েন আধাসেনা! 

বাংলায় ভোটের (West Bengal assembly election) বাদ্যি বেজে ওঠার আগেই কেন্দ্রীয় বাহিনী ( Central force) পাঠানোর সিদ্ধান্ত নিয়ে...

দিল্লিতে বড় হামলার ছক লস্করের ! রাজধানীতে জারি হাইঅ্যালার্ট

জঙ্গিদের টার্গেট ভারতের রাজধানী (Delhi)। দিল্লির লালকেল্লার কাছে মন্দির এবং দেশের বড় শহরগুলির ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলিতে হামলার...