Wednesday, June 3, 2026

মোদি জমানায় বাড়ছে কৃষক মৃত্যু, বলছে সরকারি রিপোর্ট

Date:

Share post:

ক্ষমতায় এসেই কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। কিন্তু প্রতিশ্রুতিই সার। কাজের কাজ যে কিছুই হয়নি, তা বলছে সরকারি রিপোর্ট। পরিসংখ্যান বলছে, দেশে প্রতিদিন অন্তত ১৫ জন কৃষক আত্মঘাতী হয়েছেন! কৃষি ক্ষেত্রে আত্মহত্যার সংখ্যার সঙ্গেই পাল্লা দিচ্ছে আত্মঘাতী ক্ষেতমজুরের সংখ্যাও।

আরও পড়ুন:যোগীরাজ্যে অতিবৃষ্টির জেরে আত্মঘাতী কৃষক

‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো’-র অপরাধের বার্ষিক পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্টেই রয়েছে কৃষক এবং ক্ষেতমজুরদের আত্মহত্যার ওই পরিসংখ্যান। যা গত বছরে দেশের মোট আত্মহত্যার পরিসংখ্যানের ৭ শতাংশেরও বেশি।রিপোর্ট বলছে , ২০২১ সালে ‘কৃষিকাজের সঙ্গে যুক্ত, এমন মোট ১০ হাজার ৮৮১ মানুষ আত্মহত্যা করেছেন । এঁদের মধ্যে ৫৩১৮ জন কৃষক এবং ৫৫৬৩ জন কৃষিশ্রমিক। এঁদের মধ্যে ২১১ জন মহিলাও আছেন। দেশে মোট আত্মহত্যার সংখ্যা ছিল ১ লক্ষ, ৬৪ হাজার, ৩৩।’

গবেষণা বলছে, এই যে ৫৩১৮ জন কৃষক ২০২১ সালে আত্মহত্যা করেছেন, তাঁদের মধ্যে ৪৮০৬ জনের নিজস্ব জমি ছিল। ৫১২ জন চাষ করতেন লিজ নেওয়া জমিতে বা অন্য কারও জমিতে। ফলে নিজের জমি থাকা কৃষকেরাই যে বেশি বিপদে, তা আর বলার অপেক্ষা রাখে না।

মোদি সরকারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হিসেব করলে এই সংখ্যাাটা দাঁড়ায় প্রায় ৫৩ হাজারে। কৃষিকাজের সঙ্গে যুক্ত এতগুলো মানুষ আত্মহত্যা করেছেন এই চার বছরে। ২০২১ সালে এই সংখ্যা সর্বোচ্চ।

এ প্রসঙ্গে সরকারি বিশেষজ্ঞরা বলছেন, ঋণের বোঝা তো রয়েইছে, পাশাপাশি অতিমারি পরবর্তী পর্যায়ে মোদি সরকারের ভ্রান্ত অর্থনীতির জেরে কৃষিক্ষেত্রে রজগার হারিয়েছেন বহু মানুষ। ফলে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...