Tuesday, June 23, 2026

হড়পা বানের ভয়ঙ্কর ঘটনার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী,শুরুতেই যাবেন মালবাজার

Date:

Share post:

ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মূলত বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। খুব তাৎপর্যপূর্ণভাবে মালবাজারে বিসর্জনে হড়পা বানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, সেখানেই এলাকাতেই অনুষ্ঠান হবে। যেখানে আমন্ত্রিত উত্তরবঙ্গের শিল্পপতিরাও। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

আগামী ১৭ অক্টোবর মুখ্যমন্ত্রী প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সড়ক পথে সোজা চলে যাবেন মালবাজারে। তেসিমলা নামে একটি বেসরকারি রিসর্টে ওঠার কথা আছে মুখ্যমন্ত্রীর। মালবাজার পুরসভা এবং প্রশাসনিক স্তরের প্রায় ১০০ জন অধিকারিককে নিয়ে বৈঠকের কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, মালবাজারের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বিজয়া দশমীর রাতে মাল নদীতে বিসর্জনের সময় আচমকা ভয়াবহ হড়পা বান আসে। বিসর্জন উপলক্ষে সেখানে জমায়েত একাধিক দর্শনার্থী ভেসে যান। মৃত্যু হয় ৮ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...