Thursday, April 2, 2026

মর্মান্তিক! ঋণ আদায় করতে না পেরে চরম পথ বাছলেন ব্যাঙ্ক ম্যানেজার

Date:

Share post:

ঋণখেলাপীদের (Debtor) থেকে দ্রুত ঋণ (Loan) আদায় করতে হবে। ক্রমশ ঋণ আদায়ের চাপ বাড়ছিল ব্যাঙ্ক ম্যানেজারের (Bank Manager) উপর। উপায় খুঁজে না পেয়ে নিজের নামে ঋণ নিয়ে সেই টাকায় পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কিন্তু তাঁর এমন সিদ্ধান্তই যে তাঁর জীবনে চরম বিপর্যয় ডেকে আনবে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি তিনি। যত দিন যেতে লাগল ততই আর্থিক দেনায় জর্জরিত হয়ে পড়ছিলেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) ওই ব্যাঙ্ক ম্যানেজার। শেষ পর্যন্ত নিজের সম্মান বাঁচাতে এবং দেনার দায় থেকে বাঁচতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার (Suicide) পথ বেছে নিলেন তিনি। জানা গিয়েছে, মৃ*ত ব্যাঙ্ক ম্যানেজারের নাম ভিসাপ্রাগাদা শ্রীকান্ত।

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার পিথাপুরমের বাসিন্দা শ্রীকান্ত ইউকো ব্যাংকের (Uco Bank) ইয়ানাম শাখার ম্যানেজার। আর তাঁর শাখা থেকেই ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না অনেকেই। যার চাপ এসে পড়ে ম্যানেজারেরই ঘাড়ে। উপরমহল থেকে ক্রমাগত চাপ আসতে থাকে। যার জেরে হতাশাগ্রস্ত (Depressed) হয়ে পড়েন ওই ব্যাঙ্ক ম্যানেজার। বহু চেষ্টা করেও ঋণখেলাপীদের থেকে কোনও টাকাই আদায় করতে পারেননি তিনি। আর তার জেরেই এমন চরম পথ বেছে নিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ওই ব্যাঙ্ক ম্যানেজার।

তবে দিনদিন বাড়তে থাকা সুদের হারের (Interest Rates) ধাক্কায় ক্রমশই পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল ম্যানেজারের। সংসারও চলছিল টেনেটুনে। অনেক চেষ্টা করেও তিনি বিষয়টিকে বাগে আনতে পারছিলেন না। শেষ পর্যন্ত ঋণ আদায় করতে না পারার চিন্তা ও আর্থিক দুরবস্থার চাপে অবসাদে ভুগতে শুরু করেন শ্রীকান্ত। পরিবার সূত্রে খবর, ইদানিং কারও সঙ্গে কথা বলতেন না। একা থাকতে চাইতেন। এরপরই বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যাংক ম্যানেজার। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঘটনার তদন্তে (Investigation) নেমেছে পুলিশ। এর পিছনে অন্য কোনও কারণ আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...