Thursday, June 25, 2026

নির্বাচনের আগে ফের আপের বিরুদ্ধে তৎপর ইডি, ২৫ টি জায়গায় শুরু হল তল্লাশি অভিযান

Date:

Share post:

চলতি বছরে গুজরাটে বিধানসভা নির্বাচন(Gujarat assembly election)। এই নির্বাচনে গেরুয়া শিবিরকে টক্কর দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে আম আদমি পার্টি(AAP)। এরই মাঝে আবগারি নীতি সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে দিল্লির দেয় ২৫টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি(ED)। যদিও এই তল্লাশি অভিযান নিয়ে খুব একটা ভাবিত নয় আপ। তাদের স্পষ্ট দাবি পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র।

দিল্লির এলজি ভি কে সাক্সেনা দিল্লির আবগারি নীতি ২০২১-২২ বাস্তবায়নে অনিয়মের অভিযোগের তদন্তের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর তদন্তের সুপারিশ করার পরে এই আবগারি নীতিটি স্ক্যানারে আসে। এই ঘটনায় ১১ জন আবগারি কর্মকর্তাকে বরখাস্তও করা হয়। তদন্তে উঠে আসে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নাম। যদিও বারবার তল্লাশি অভিযান চালানো হলেও উল্লেখযোগ্য কিছু হাতে আসেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এই পরিস্থিতিতে আপের স্পষ্ট অভিযোগ শুধুমাত্র ভাবমূর্তি নষ্ট করতেই ময়দানে নেমেছে ইডি-সিবিআই।

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত সপ্তাহে দিল্লি-এনসিআর, পঞ্জাব এবং হায়দ্রাবাদের প্রায় ৩৫টি জায়গায় অভিযান চালানোর পরে ফের দিল্লিতে চালানো হল অভিযান। এখনও পর্যন্ত, ইডি এই মামলায় ১২০টিরও বেশি অভিযান চালিয়েছে। পাশাপাশি এই ঘটনায় গত মাসে মদ ব্যবসায়ী এবং মদ উত্পাদনকারী সংস্থা ইন্দোস্পিরিট-এর ব্যবস্থাপনা পরিচালক সমীর মাহান্দ্রুকেও গ্রেফতার করেছে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...