Thursday, June 25, 2026

এবার পরোটাতেও ১৮ শতাংশ GST, ‘ইংরেজ শাসনের চেয়েও ভয়াবহ’, তোপ বিরোধীদের

Date:

Share post:

সাধারণ মুড়িতেও সম্প্রতি জিএসটি(GST) বসিয়েছে মোদি সরকার। সেই অংকে এবার আরো এককদম এগিয়ে পরোটাতে জিএসটি বসালো বিজেপি শাসিত গুজরাট সরকার(Gujarat Govt)। গুজরাটে এখন থেকে ‘রেডি টু ইট’ বা ‘ফ্রোজেন’ পরোটা খেতে হলেও দিতে হবে ১৮ শতাংশ হারে জিএসটি। গুজরাটের অ্যাপিলেট অথরিটি অফ অ্যাডভান্স রুলিং (AAAR) সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে গুজরাট সরকারের যুক্তি পরোটা সাধারণ রুটির পর্যায়ে পড়ে না। যেহেতু পরোটা ঘি ও মাখন দিয়ে তৈরি তাই এটা বিলাসিতার পর্যায়ে পড়ে। যার ফলেই ‘রেডি টু ইট’ (Ready to Eat) পরোটার ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হচ্ছে। এদিকে একই অংকে আগেই ‘রেডি টু ইট রুটি’র ওপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে গুজরাটে। তবে গুজরাট সরকারের এভাবে পরোটার উপর জিএসটি ধার্য করার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ বিরোধী রাজনৈতিক দলগুলি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, বিজেপি সরকার যে হারে জিএসটি বসাচ্ছে, সেই হারে ইংরেজরাও খাদ্যবস্তুর উপর কর বসাত না। কেজরিওয়ালের (Arvind Kejriwal) অভিযোগ, আজকের দিনে মুদ্রাস্ফীতির যা পরিস্থিতি তার পুরোটাই সরকারের ভুল নীতি এবং বাড়তি জিএসটি বসানোর জন্য। বস্তুত গুজরাটের এই সিদ্ধান্তের ফলে অনেক সাধারণ মানুষই সমস্যায় পড়বেন। যা দেখে সরব হয়েছে কংগ্রেসও।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...