Saturday, April 4, 2026

Bidhannagar: দক্ষতার সঙ্গে সাইবার অপরাধীদের শাস্তির ব্যবস্থা, শিরোনামে সাইবার ক্রাইম অফিসার শুভেন্দু

Date:

Share post:

যত দিন যাচ্ছে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। এই অপরাধকে সমূলে বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে বিধাননগর পুলিশ কমিশনারেটের (Bidhannagar Police Commissionarate) সাইবার ক্রাইম বিভাগ (Cyber Crime) এই নিয়ে কাজ করে চলেছে। অফিসার শুভেন্দু মুখোপাধ্যায়ের (Suvendu Mukherjee) নামের সঙ্গে কর্তব্যপরায়নতা, কাজের প্রতি দায়বদ্ধতা আর অপরাধ দমনের মানসিকতা জড়িয়ে আছে। এবার সাইবার বিভাগের অবর পরিদর্শক শুভেন্দু মুখোপাধ্যায় (Suvendu Mukherjee), ২০২০ সালের সাইবার অপরাধের ঘটনার নিষ্পত্তি করে খবরের শিরোনামে।

২০২০ সালের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, এক নামী বেসরকারি ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার বাগুইহাটি থানায় অভিযোগ করে জানান যে অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার লোপাট হয়ে গেছে। ঘটনাটি ব্যাংকের বাগুইহাটি ব্রাঞ্চ থেকেই হয়েছে। এরপর তদন্তকারী অফিসার হিসেবে এই ঘটনার অনুসন্ধানের দায়িত্ব গ্রহণ করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের অবর পরিদর্শক শুভেন্দু মুখোপাধ্যায়। এরপরই বেরিয়ে এল চমকপ্রদ তথ্য। দেখা গেল ঘটনা সঙ্গে যুক্ত ব্যাংকেরই এক কর্মচারী। তাঁর সঙ্গী সহকারীও অপরাধ স্বীকার করেছেন। অতএব দুজনেই গ্রেফতার। এখানেই শেষ নয়, যাতে অপরাধীরা জামিন না পেয়ে যায়, তার জন্য অতি দ্রুত দক্ষতার সঙ্গে চার্জশিট জমা করেন শুভেন্দু। ফলে কোনও রাস্তাই আর খোলা রইল না অপরাধীদের কাছে। কয়েকদিন আগে, সমস্ত রকম তথ্য প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্য মাথায় রেখে, বারাসাত আদালত (Barasat High Court) দুই অভিযুক্তকেই সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে। এরপরই শুভেন্দু মুখোপাধ্যায়ের মতো অফিসারকে কুর্নিশ জানিয়েছে বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিকরাও। নিঃসন্দেহে তিনি পুলিশের গর্ব!

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...