Friday, June 19, 2026

বিরাট আর্থিক ধাক্কার মুখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড : সূত্র

Date:

Share post:

বিরাট আর্থিক ধাক্কার মুখে পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সূত্রের খবর, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় বোর্ড কেন্দ্রীয় সরকারের কাছে কোনও কর ছাড় পাচ্ছে না। যা ফলে ৫৮ থেকে ১১৬ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই। ভারতীয় মুদ্রায় যা হলে ৯৫৫ কোটি টাকা।

আইসিসির নিয়মানুযায়ী, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করতে চাইলে সরকারের তরফে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। যদি কর ছাড় না পাওয়া যায়, তা হলে সেই অর্থ আয়োজক দেশের ক্রিকেট বোর্ডকেই দিতে হয়। সে ক্ষেত্রে, ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে যত টাকা কর দিতে হবে আইসিসিকে, সেই টাকা বাদ দেওয়া হবে আইসিসি থেকে পাওয়া বোর্ডের লভ্যাংশ থেকে। জানা যাচ্ছে, বিসিসিআই সরকারের কাছে আবেদন জানিয়ে কর সমস্যা মেটানোর চেষ্টা করেছিল। কিন্তু শুধু ক্রিকেট বোর্ডের জন্য নিয়ম বদলাতে চাইছে না।

এছাড়াও জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভারতীয় বোর্ড রাজ্য সংস্থাগুলিকে চিঠি লিখে জানিয়ে দিয়েছে, তারাও সম্ভবত আইসিসির দেওয়া লভ্যাংশ থেকে কম ভাগ পাবে।

আরও পড়ুন:নিলামে উঠতে চলেছে দিয়েগো মারাদোনার “হ্যান্ড অফ গড”-এর ফুটবলটি

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...