Saturday, March 21, 2026

‘ বুকে পা তুলে দেব ‘ , ফের বেলাগাম দিলীপ

Date:

Share post:

ওরা বিক্ষোভ দেখিয়ে স্লোগান দিচ্ছিল। দিলীপ ঘোষ কী করলেন? তার হুঙ্কার ‘ বুকে পা তুলে দেব ‘ , ১০০ দিনের কাজের টাকা চেয়ে স্লোগান তুলতেই দিলীপের এই হুঙ্কার।
বেলদায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রাতর্ভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষও।
সাংসদ দিলীপ ঘোষ বলেন, সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায় ! এরপর তাঁর মুখ থেকে শোনা যায় , ‘ বুকে পা তুলে দেব ‘ ! দিলীপের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, এমন অভিযোগ এর আগে বারবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তুলে মোদি সরকারকে বিভিন্ন সময় নিশানা করেন মমতা। একশো দিনের কাজ থেকে বাংলা আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পে, মোদি সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না বলে, সম্প্রতি বারবার অভিযোগ করেছেন তিনি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ছ’মাস ধরে, বন্ধ করে দেওয়া হয়েছে UGC’র টাকাও ! এমন অভিযোগ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন একাধিকবার, ‘বাংলার ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে… দিল্লি টাকা না দিলেও বুদ্ধি করে রাজ্য সরকার ঠিক কাজগুলি চালিয়ে যাচ্ছে। ‘

এই অভিযোগকে সামনে রেখেই বেলদার তৃণমূল কর্মীরা এদিন সাংসদ দিলীপ ঘোষের সামনে স্লোগান তোলেন। আর তাতেই চটে যান দিলীপ। এরই পাশাপাশি, বউবাজারে মেট্রোরেলের কাজ চলাকালীন ফের বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়া নিয়েও প্রশ্ন করা হয় দিলীপকে। তিনি সোজাসুজি বলে দেন, ‘ মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। ‘ দিলীপের অভিযোগ, রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট।

Related articles

যুদ্ধের প্রভাব ভারতের জলে: শতকরা ১১ টাকা বাড়ল বোতলবন্দি জলের দাম

তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। জ্বালানির দাম বাড়ায় যেভাবে নিয়ন্ত্রণের অভাব কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস...

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...