Thursday, June 25, 2026

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে পারে ভারতীয় দল : সূত্র

Date:

Share post:

প্রায় কয়েক বছর পর ফের পাকিস্তানে খেলতে যেতে পারে ভারতীয় দল ( India Team)। এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী ২০২৩ এশিয়া কাপ (Asia cup) খেলতে পাকিস্তান যেতে পারে টিম ইন্ডিয়া। ২০২৩ সালে এশিয়া কাপ হবে পাকিস্তানে। সেই প্রতিযোগিতায় খেলতে পাকিস্তান যেতে পারে ভারত। সেই সংবাদ সংস্থা সূত্রের খবর, এই নিয়ে বোর্ডের কর্তারা ভাবনাচিন্তা শুরু করেছেন। যদিও ভারত সরকারের অনুমতি পেলে তবেই পাকিস্তানে যেতে পারবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

প্রসঙ্গত, অনেক দিন ধরেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শুধু দেখা হয় বিশ্ব টুর্নামেন্টগুলিতে। পাকিস্তানেও অনেক দিন যায় না ভারত। ভারত শেষবার পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ২০০৬ সালে। সেবার টেস্ট এবং একদিনের সিরিজ খেলেছিল দুই দেশ। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেটাই ভারতের শেষবার ক্রিকেট খেলতে পাকিস্তান যাওয়া। তাই ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে যদি সত্যিই রোহিত শর্মারা পাকিস্তানে যায়, তাহলে দুই দেশের ক্রিকেটিং সম্পর্কের ক্ষেত্রে সেটি বড় মাইলফলক হবে। তবে এই সব কিছুই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর। এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “ভারতের পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর।”

যদিও ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে সরকারের অনুমতি প্রয়োজন। এখনই তা সম্ভব নয় বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:রবিবার সামনে কেরাল, ডার্বির আগে জয়ে ফিরতে মরিয়া বাগান ব্রিগেড

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...