Sunday, April 12, 2026

বউবাজারে ফের ফাটল, মেট্রো কর্তৃপক্ষকে তুলোধনা মেয়র ফিরহাদ হাকিমের

Date:

Share post:

ফের মেট্রো রেলের কাজের জন্য বউবাজারে বিপত্তি। দুর্গাপিটুরি লেনের পর এবার মদন দত্ত লেনের অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কিত স্থানীয় মানুষ। বারেবারে এমন ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগরে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “যতক্ষণ না পর্যন্ত রেলবোর্ডের শীর্ষস্থান থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলতেই থাকবে। কারণ, এখানে যারা কাজ করছেন বা যারা কাজের বরাত নিয়েছেন, তারা কেউই বিষয়টা সামলে উঠতে পারছেন না। আমি অবশ্য ইঞ্জিনিয়ার নই। কিন্তু দীর্ঘদিন কাউন্সিলর থাকার সুবাদে আমার মনে হচ্ছে যে জায়গায় মেশিন আটকে গিয়েছিল ওখানেই ওয়াটার পকেট তৈরি হয়েছে। সেই ওয়াটার পকেট থেকে জল রিভার্সে যাওয়ার জন্যই মাটি ধুয়ে কাদায় পরিণত হচ্ছে। আর তার ফলেই এই বিপত্তি ঘটছে। এইরকম ভাবে চলতে থাকলে দু’দিন অন্তরই এলাকার বাড়িগুলিতে ফাটল দেখা দেবে।”

এরপরই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মেয়র বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদেরকে অন্যত্র সরাবো। তাদের থাকা-খাওয়ার খাবারের বন্দোবস্ত করবো। কিন্তু নতুন করে এই একই সমস্যা দেখা দেবে। আমি বসে আছি বৈঠক করবার জন্য। কিন্তু রেলের শীর্ষস্তর থেকে এই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে।”

ফিরহাদ হাকিম জানান, রেলকে যথাযথ সিদ্ধান্তও নিতে হবে। প্রয়োজন হলে ওই এলাকার কিছু বাড়ি ভেঙে একেবারে নিচ থেকে পাইলিং করে সেখানে বিল্ডিং তুলতে হবে। যার যত স্কোয়্যার ফিট সেটা দিতে হবে। দরকার হলে মেন রাস্তা থেকে এফএআর বা ফ্লোর এরিয়া রেশিও করতে হবে। বর্তমানে এখানে মেট্রো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নেই। ফলত রেলবোর্ডকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

সবশেষে মেয়র জানান, আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরকে এবং মাটি বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল। প্রয়োজনে ফেলে ডাকা হবে।

 

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...