Saturday, April 4, 2026

সুদীপ-তাপস দ্বৈরথ ক্রমেই বাড়ছে, এবার সাংসদকে ‘সাদা হাতি’ কটাক্ষ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

থামার লক্ষণ নেই বরং তরজা ক্রমশ বাড়ছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee) ও বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের(Tapas Roy) মধ্যে। সম্প্রতি বিজেপি(BJP) নেতা তমোঘ্ন ঘোষের সঙ্গে সুদীপের ওঠাবসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপস। তার পাল্টা সংবাদ মাধ্যমকে সুদীপ বলেন, ‘হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার।’ এর জবাবে শুক্রবার তাপস রায় বললেন, ‘উনি সাদা হাতি।’ একই সঙ্গে নিজেকে ‘গ্রেহাউন্ড’ বলে দাবি করেন তিনি।

শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাপস রায় বলেন, “আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়-ফন্দ্যোপাধ্যায়দের কথার উত্তর দেব না। আমি ৫ বারের বিধায়ক, দশ বারের কাউন্সিলর। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য। আমি কালিমালিপ্ত নই, আমি দুর্নীতিগ্রস্ত নই, আমি পুলিশ হেফাজতে থাকা লোক নই।” পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ‘হাতি চলে বাজার’ মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “আমরা দলের ডোবারম্যান, আমরা দলের গ্রে-হাউন্ড, গ্রেট-ডেন। শত্রু দেখলেই সতর্ক করি, তেড়ে যাই। কিন্তু আমরা সাদা হাতি নই, অনুৎপাদক নই। সুদীপ কি কোনও দিন সংগঠন করেছেন? কোনও আন্দোলন থেকে উঠে এসেছেন? উনি পরাশ্রয়ী। একে ধরে, ওকে ধরে, কারসাজি করে রাজনীতিতে টিকে আছেন।”

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...