Friday, June 26, 2026

নির্বাচন কমিশনে মানিকের দেওয়া সম্পত্তির হিসেব ‘সঠিক নয়’, দাবি ইডির

Date:

Share post:

মানিক ভট্টাচার্য শুধুমাত্র প্রাক্তন পর্ষদ সভাপতিই নন, তিনি নদিয়ার পলাশীপাড়ার বিধায়ক।নিয়ম মেনে নির্বাচন কমিশনে সম্পত্তির হিসেব দিতে হয়েছে তাঁকে। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের হাতে যে তথ্য এসেছে, তাতে তাদের দাবি, কমিশনে দেওয়া সেই হিসেব সঠিক নয়। ইডি-র দাবি, কমিশনে নিজের সম্পত্তি ২ কোটি টাকার কিছু বেশি বলে উল্লেখ করলেও, আসলে মানিকের সম্পত্তি তার থেকে অনেক বেশি। আর সে কথা আদালতে কেস ডায়েরিতেও জানিয়েছে ইডি। ইডি-র অভিযোগ, কমিশনে ভুল তথ্য দিয়েছেন মানিক।

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। সেই মামলায় আদালতে ইডি যে তথ্য পেশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে, মানিকের ছেলের সংস্থার অ্যাকাউন্টেই রয়েছে ২ কোটি ৬৪ লক্ষ টাকা। আর নির্বাচন কমিশনে মানিক যে হলফনামা দিয়েছিলেন, তাতে উল্লেখ করা হয়েছে, মানিকের মোট সম্পত্তি ২ কোটি ৩ লক্ষ ৮৯ হাজার টাকার।

ইডির দাবি, হলফনামায় নিজেকে পেনশনভোগী বলেই উল্লেখ করেছেন মানিক। সেইসঙ্গে পর্ষদ সভাপতি হিসেবে পেতেন সাম্মানিক। এ ছাড়া তাঁর একটি সিনিয়র সিটিজেন স্কিম করা ছিল, যা থেকে টাকা পেতেন বলেও জানিয়েছেন। নির্বাচন কমিশনের হলফনামায় মানিক জানিয়েছেন, যাদবপুরে তাঁর দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে। রয়েছে ব্যাঙ্কে কিছু জমানো টাকা।

ইডি আদালতে ইতিমধ্যেই জানিয়েছে যে, অনেক তথ্য গোপন করছেন মানিক ভট্টাচার্য। জেরায় সব স্বীকার করছেন না। উল্লেখ, মানিক ভট্টাচার্য একদিকে যেমন বাণিজ্যের ছাত্র, তেমনই অন্যদিকে আইনেও পিএইচডি ডিগ্রি রয়েছে তাঁর। তাই টাকার হিসেব যেমন তিনি ভালো বোঝেন, তেমনই বোঝেন আইনের মারপ্যাঁচও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...