Saturday, April 4, 2026

সীমান্তে ইউএপিএ চালু করতে চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের

Date:

Share post:

আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সংঘটিত অপরাধের সংখ্যা কমাতে কেন্দ্রীয় সরকার পাচার সহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ আইন প্রয়োগ করতে চায়। তবে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন রাজ্যকে চিঠি পাঠিয়ে এব্যাপারে তাদের মতামত চেয়েছে। এরাজ্যের মুখ্যসচিবকেও এই মর্মে চিঠি দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আগামী ৫ নভেম্বর রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের পৌরোহিত্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক বসছে। সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সীমান্ত এলাকায় নারী, গবাদি পশু, ড্রাগ, জাল নোট পাচারচক্র ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। এই সব অপরাধীদের দমন করতে ইউএপিএর মতো কঠোর আইন ব্যবহার করতে চায় মোদি সরকার। কিন্তু অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। তাই এই সংক্রান্ত ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্যের মতামত নেওয়া জরুরি। সেই কারণেই এই চিঠি। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এরাজ্যের সরকারের মতামতের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার এই আইনের অপব্যবহারের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ভাবে ইউএপিএ আইনের বিরোধী। এই আইন প্রত্যাহারের পক্ষেও তিনি একাধিকবার সওয়াল করেছেন। সীমান্তে বিএসএফের এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্তের ও বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকায় অপরাধীদের বিরুদ্ধে ইউএপিএ প্রয়োগের ক্ষেত্রেও এই আইনের অপপ্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না প্রশাসনিক মহল।

আরও পড়ুন- রাজ্যের প্রকল্পগুলি খতিয়ে দেখতে বাড়ি বাড়ি সমীক্ষা করবে রাজ্য

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...