Friday, June 26, 2026

রাজ্যের প্রকল্পগুলি খতিয়ে দেখতে বাড়ি বাড়ি সমীক্ষা করবে রাজ্য

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কিছু প্রকল্পের হাত ধরে বাংলার অসংখ্য পরিবার সরাসরি হাতে আর্থিক সাহায্য পেয়ে যাচ্ছে প্রতি মাসে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোহার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতার মাধ্যমে রাজ্যের কয়েক লক্ষ পরিবার যেমন উপকৃত হচ্ছে তেমনই স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথীর মতো প্রকল্পের মাধ্যমেও উপকৃত হচ্ছে। কিন্তু এটাও সত্যি বাংলার শহর ও গ্রামীণ এলাকার সব পরিবার এই সব প্রকল্পের সুযোগ পাচ্ছে না। আর তা নিয়ে কিছুটা হলেও ক্ষোভ রয়েছে তাঁদের মধ্যে। কেন তাঁরা সেই সব প্রকল্পের সুযোগ পাচ্ছেন না সেটাই এখন খতিয়ে দেখতে চাইছে রাজ্য সরকার। প্রকল্পগুলির নিয়ম ও যোগ্যতা সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না সেটাও খতিয়ে দেখতে চাইছে রাজ্য সরকার। যেমন যে বাড়িতে কোনও মহিলা নেই বা থাকলেও তাঁর বয়স ৬০’র বেশি সেই সব বাড়িতে দেখা যাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ কেউ পাচ্ছেন, না স্বাস্থ্যসাথীর সুযোগ কেউ পাচ্ছেন। আবার কোনও কোনও ক্ষেত্রে পরিবারের আয়ও এই সব প্রকল্পের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের সর্বোচ্চ স্তর থেকে এবার জেলা প্রশাসনগুলির কাছে নির্দেশ চলে গিয়েছে প্রতিটি জেলায় গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি ধরে খোঁজ নিতে হবে যে এমন কোনও পরিবার বাকি পড়ে আছে কি না যাঁরা এই সব আর্থসামাজিক প্রকল্পের কোনও সুযোগই পান না। এঁদেরকেই এবার প্রকল্পপ্রাপকদের তালিকায় নথিভুক্ত করতে হবে। শুধু নথিভুক্তই নয়, তাঁরা এই সব প্রকল্পের সুযোগ পাচ্ছেন কি না সেটাও দেখতে বলা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। সেখানে এই পরিবারগুলির নাম যাতে নথিভুক্ত হয় সেই দিকটি দেখতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজনীতির রং না দেখে যাতে সেই নাম নথিভুক্ত হয় সেইদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। অর্থাৎ বাম বা বিজেপি কিংবা কংগ্রেস সমর্থক কোনও পরিবারের মহিলা যাতে লক্ষ্মীর ভাণ্ডার পান, সেই পরিবারের সদস্যরা যাতে স্বাস্থ্যসাথীর সুযোগ পান সেই দিকটি দেখতে বলা হয়েছে। সেই নির্দেশমতো ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সেই সব পরিবারগুলিকে চিহ্নিত করার কাজ শুরুও হয়ে গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং দুর্নীতির মামলায় অধ্যক্ষকে টানা জিজ্ঞাসাবাদ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...