Tuesday, February 24, 2026

অসাধ্যসাধন কোচবিহারের চিকিৎসকদের! মৃ*ত মায়ের গর্ভে জন্মাল ফুটফুটে সন্তান

Date:

Share post:

প্রসূতির মৃ*ত্যু হলেও তাঁর গর্ভ থেকে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান (New Born Baby)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমন অসাধ্যসাধন করেছেন কোচবিহারের (Cooch Behar) এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Maharaja Jitendra Narayan Medical College and Hospital) চিকিৎসকরা। মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেলেও সদ্যোজাত শিশুটি পরিবারের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শিশুটি সুস্থ আছে। বর্তমানে তাকে হাসপাতালের এসএনসিইউ-তে (SNCU) পর্যবেক্ষণে (Observation) রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা খবর, তুফানগঞ্জের বলরামপুরের বাসিন্দা শরিফা খাতুনকে (Sharifa Khatun) শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ শ্বাসকষ্ট জনিত সমস্যা (Breathing Problem) নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে সময় যত গড়ায় ততই শারীরিক অবস্থার (Physical Condition) অবনতি হয় বছর ছাব্বিশের প্রসূতির। এদিকে প্রসূতির শারীরিক অবস্থা দেখে সিজার (Caesar) করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপরই একাধিক পরীক্ষানিরীক্ষা (Medical Tests) করা হয় মহিলার। এই পরিস্থিতিতে সকাল সকাল দশটা আট মিনিটে প্রসূতির মৃ*ত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

পরে ডপলার টেস্ট (Doppler Test) করে চিকিৎসকরা বুঝতে পারেন গর্ভস্থ শিশুটি জীবিত। তবে হাতে সময় অত্যন্ত কম। মাত্র দু’মিনিটের মধ্যে মৃত মহিলার গর্ভ থেকে শিশুটিকে বের করতে না পারলে অক্সিজেনের অভাবে তারও প্রাণ সংশয় হতে পারে।, এরপরেই গর্ভস্থ ওই শিশুকে বাঁচাতে সিজার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক যোগেশ বর্মা, অমিতাভ পাল ও মেহেদী হাসানের তৎপরতায় মৃ*ত মহিলার সিজার করেন। এরপর সকাল ১০টা ১০ মিনিট নাগাদ ওই মহিলা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।

আরও পড়ুন- রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, নবান্নের বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশ

spot_img

Related articles

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...